
অটিস্টিক ছেলেকে হাসপাতালের সাইকিয়াট্রিক ওয়ার্ডে দেওয়ার পর হতাশায় ডুবে যায় একটি পরিবার। কারণ, আর কোথাও যাওয়ার মতো জায়গা ছিল না তার। তবে শেষ পর্যন্ত পরিবারটি যে উত্তরগুলো খুঁজছিল তা পেয়েছে।
মিশেল ও শন কুকের ২৪ বছর বয়সী দুটি জমজ ছেলে আছে। দুজনেই অটিস্টিক। কোভিড-১৯ মহামারির সময় তাদের দুই ছেলেই নিয়মিত রুটিনের অভাবে ভোগান্তিতে পড়ে। কিন্তু এইডানের মধ্যে সহিংস প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করে।
গত মার্চে মিশেল বিষয়টির ব্যাখ্যা করে বলেন, এক বছর আগে এইডানকে আমরা বহির্বিভাগের রোগী হিসেবে সাইকিয়াট্রিক ইউনিটে নিয়ে যায় এবং কিছু ওষুধের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি যে, ওষুধটি তার ঘুমে ও আগ্রাসী আচরণ কমাতে সহায়তা করে কিনা। এটা আসলে সেভাবে কাজ করেনি এবং সে আরও বেশি সহিংস হয়ে ওঠে।
এইডানের জন্য উপযুক্ত আবাসন ও সেবার পেতে ক্রুকরা সংকটের তালিকায় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আবাসনের ব্যবস্থা হচ্ছিল না। এক মাস ধরে প্রতিদিন সহিংস আক্রমণের স্বীকার হওয়ার পর বাবা-মা ৯১১-এ ফোন করতে বাধ্য হন। পরে এইডানকে ওয়েন সাউন্ড হসপিটালের একটি সাইকিয়াট্রিক ওয়ার্ডে রাখা হয়। কিন্তু তখনও তাদের বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হচ্ছি।
১৬ মাস হাসপাতালে কাটানোর পর এইডানকে মিফোর্ডে বাবা-মায়ের বাড়ি থেকে আধা ঘণ্টার দূরত্বে ইস্ট গ্রে কাউন্টির ছোট একটি বাংলোয় তাকে স্থানান্তর করা হয়। বাবা-মায়ের বাড়ি থেকে দূরত্ব কম হওয়ার কারণে নিয়মিত তারা তাকে দেখতে পারেন।

