
প্রতিবারের মতো এবারও ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকেট সোল্ডআউট। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা ছয়বারের অভাবনীয় সাফল্যের পর আগামী ১৮ মে শনিবার কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ১৯০ রেলসাইড রোডের অত্যাধুনিক ‘টরন্টো প্যাভিলিয়ন’।
৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে গাইবেন বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশচুম্বি জনপ্রিয় তারকা শাফিন আহমেদ। বাংলাদেশ ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে প্রতিবারের মতো
এবারও শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড, টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাউসহ টরন্টোর মূলধারার রাজনীতিকরা।

