
২০২৪ সালের প্রাদেশিক বাজেটের অংশ হিসেবে অন্টারিও সরকার অটো ইন্স্যুরেন্স সংস্কার এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে। তবে এই সংস্কারের ব্যাপারে খুব কমই এখনো প্রকাশ করা হয়েছে। তবে কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরিকল্পনায় দ্বৈততা পরিহারের লক্ষ্যেই মূলত ধারণাটি। সেই সঙ্গে কানাডিয়ানদের আরও বিকল্প বেছে নেওয়া সুযোগ দেওয়া।
এর আওতায় চালকদের বাধ্যতামূলকভাবে অটো ইন্স্যুরেন্স পরিশোধ করতে হবে, যা স্বাস্থ্য ও ব্যক্তিগত ক্ষত কাভার করবে। এরপর অন্যান্য বেনিফিট চালকরা গ্রহণ করবেন কী করবেন সেটা তাদের নিজস্ব ব্যাপার। স্ট্যাটিউটরি অ্যাক্সিডেন্ট বেনিফিট স্ক্যাজিউলে এমনটাই বলা হয়েছে।
এর মধ্যে রয়েছে সম্পদের ক্ষতি, মৃত্যু দায়, ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট এবং বাড়ি মেরামত সুবিধা। ২০২৪ সালের বাজেট ব্যাখ্যায় বলা হয়েছে, এর ফলে চালকরা বৃহত্তর কাভারেজ বেছে নেওয়ার মাধ্যমে প্রিমিয়াম কমানোর একটা সুযোগ পাবেন।
সেটা কেমন হতে পারে তার একটি উদাহরণ হাজির করেছেন কর্মকর্তারা। তা হচ্ছে যেসব চালক কর্মক্ষেত্রের মাধ্যমে সুবিধাটি পাচ্ছেন তাদের আর দ্বিতীয়বার তা নেওয়ার প্রয়োজন নেই।
অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি বলেন, আমরা যেদিকে মনোযোগ দিচ্ছি তা হলো চালকদের যত বেশি বিকল্প ও স্বস্তি দেওয়া যায় সেদিকে।
গাড়ি বা এর যন্ত্রপাতি হারিয়ে গেলে তা এই কাভারেজের আওতায় পড়বে। চালকরা তা না নেওয়ার মধ্য দিয়ে তাদের বিল কমাতে পারবেন। এর অর্থ হচ্ছে গাড়ি মেরামত, গাড়ি বা যন্ত্রাংশ হারিয়ে যাওয়া অথবা গাড়ি প্রতিস্থাপনের বিপরীতে তারা কোনো অর্থ পাবেন না।
এটা না নেওয়ার মাধ্যমে চালক গড়ে কী পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবেন তা এখনো পরিস্কার নয় বলে জানিয়েছেন আরএইচ ইন্স্যুরেন্সের পরিচালক মরগান রবার্টস। এর আগে তিনি বলেছিলেন, খুব বেশি যে সাশ্রয় হবে তেমন নয়।

