
আগামী শুক্রবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট বাংলাদেশ সেন্টারে উদীচী ক্যানাডা তাদের এক অন্যতম সংগঠক, শিল্পী সংগ্রামী ,সাথী, সংগঠনের অর্থ সম্পাদক- ঝুম্পা চক্রবর্তীর অকাল প্রয়াণে একটি স্মরণ সভার আয়োজন করেছে।
ঝুম্পা চক্রবর্তীর গত ২৮ জুলাই ,২০২৫ইং সন্ধ্য ৮ ঘটিকায় টরন্টো সেন্টেনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। পেছনে রেখে যান তাঁর স্বামী-সংগঠনের উপদেষ্ঠা শ্রী শ্যামল ভট্টাচার্য, এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান ,দুই নাতী নাতনী, ও অসংখ্য প্রিয় মুখ। ওনার কন্যা নির্বাচিতা ভট্টাচার্য শিশুকাল থেকেই উদীচীর শিল্পী ও কর্মী ছিল। পুত্র অভিষেকও ছিল এই সংগঠনের শিল্পী।
উদীচীর জন্মলগ্ন থেকেই ঝুম্পা চক্রবর্তী ছিলেন এক আদর্শ কর্মী, সংগঠক ও শিল্পী। সংগঠনের সু সময়-দুঃসময় তিনি ছিলেন একজন অন্যতম কাণ্ডারী। আঁকড়ে থেকেছেন সংগঠনের সুখ দুঃখ আনন্দ বেদনার প্রতিটি কর্মকাণ্ডে। বিশেষভাবে উল্লেখ করতে হয় তাঁর অর্থ সম্পাদকের ভূমিকার কথা।
ওনার বাক্তি জীবনের কথা বলতে গেলে বলতে হয়- তাঁর পুরো পরিবারটিই ছিল উদীচী পরিবার। প্রেস বিজ্ঞপ্তি।

