Latest Posts

২০২৫ সালের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ নেই

- Advertisement -

বিদেশি হস্তক্ষেপ, ভুয়া তথ্য বা ভোটারদের ভয় দেখিয়ে ২০২৫ সালের ফেডারেল নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে এমন কোনো প্রমাণ তার কাছে নেই বলে জানিয়েছেন কানাডার নির্বাচন কমিশনার। কমিশনার ক্যারোলাইন সিমার্ড বুধবার প্রাথমিক প্রতিবেদনে বলেছেন, তার কার্যালয় নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ১৬ হাজারের বেশি অভিযোগ পেয়েছে। ২৮ এপ্রিল ভোটের মধ্য দিয়ে এই প্রচারণা শেষ হয়।

- Advertisement -

সংখ্যাটি ২০১৯ ও ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া অভিযোগের সাতগুণ। যদিও এখন পর্যন্ত যে তথ্য তাতে বিদেশি হস্তক্ষেপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মিথ্যা তথ্য এবং ভোটারদের ভীতি প্রদর্শনের সংখ্যা সিমার্ডের কার্যালয় যেমনটা আশা করেছিল তার চেয়ে অনেক কম।

অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার, ব্যালটের ছবি বিতরণ অথবা প্রার্থীদের সম্পর্কে অসত্য বিবৃতি প্রচারে বাধা প্রদান। এপ্রিলে সিমার্ডের কার্যালয় প্রায় ২ হাজার ৩০০ ফাইল নিষ্পত্তি করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.