Latest Posts

প্রথম প্রান্তিকে কুইবেকের জিডিপি বেড়েছে ০.৫%

- Advertisement -

মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৫ সালের প্রথম প্রান্তিকে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় কুইবেকের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রদেশের পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে, ব্যবসায় খাতে বর্ধিত বিনিয়োগের কারণেই মূলত এই প্রবৃদ্ধি।

- Advertisement -

চলতি বছরের প্রথম তিন মাসে কুইবেকে বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। আগের বছরের চতুর্থ প্রান্তিকে যেখানে প্রদেশটিতে বিনিয়োগ বেড়েছিল ৩ দশমিক ৪ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কুইবেকে মোট পণ্য ও সেবা রপ্তানি বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের পর যা সর্বোচ্চ। একই সময়ে মোট আমদানি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ভোক্তা ব্যয় যদিও আগের ছয় প্রান্তিক টানা বৃদ্ধির পর দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। বার্ষিকভিত্তিতে কইবেকের জিডিপি চলতি বছরের প্রথম প্রান্তিকে ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.