Latest Posts

নিউ ব্রান্সউইকের আশ্রয়কেন্দ্রগুলোতে চাহিদা বেড়েছে

- Advertisement -
নিউ ব্রান্সউইকের কিছু আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত তাদের সবচেয়ে ব্যস্ত গ্রীষ্মকাল কাটাচ্ছে বলে জানিয়েছে

নিউ ব্রান্সউইকের কিছু আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত তাদের সবচেয়ে ব্যস্ত গ্রীষ্মকাল কাটাচ্ছে বলে জানিয়েছে। এই সময়ে গরম আবহাওয়ার মধ্যে অনেক লোক সাধারণত বাড়ির বাইরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়ে থাকে।

ফ্রেডেরিক্টনের একটি এক্সিবিশন গ্রাউন্ড এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত কেবলমাত্র আউট-অব-দ্য-কোল্ড শেল্টার হিসেবে ব্যবহৃত হতো। সেটি এখন অনির্দিষ্টকাল পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফ্রেডেরিক্টন হোমলেস শেল্টারসের নির্বাহী পরিচালক ওয়ারেন ম্যাডক্স বলেন, গ্রীষ্মকালে লোকজন সাধারণত বিশে^র বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ে এবং তাঁবু অথবা বাইরে বা যেখানে পারে সেখানে জীবন কাটিয়ে দেয়। এটাই তাদের পছন্দ। এ বছর আমরা আমাদের আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবহার বাড়তে দেখছি।

- Advertisement -

গ্রীষ্মকালে আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবহার বৃদ্ধির পেছনে মাকদের ব্যবহার বৃদ্ধিকে দায়ি করছেন ম্যাডক্স। তিনি বলেন, লোকজন সন্ত্রস্ত। রাতে নিজেদের নিরাপদ বোধ করতে পারেন এমন কোনো জায়গা তারা খুঁজে পাচেছন না।

সেইন্ট জনের আশ্রয়কেন্দ্রেও রেকর্ড সংখ্যক লোকজন আশ্রয় নিয়েছে বলে জানান আউটফ্লো মন্ত্রণালয়ের বেল অ্যাপলবাই। তিনি বলেন, বছরে কমপক্ষে একদিনের জন্য হলেও গৃহহীন মানুষের সংখ্যা ২০২২-২৩ সাল থেকে দ্বিগুণ দেখা যাচ্ছে।

নিউ ব্রান্সউইকের সামাজিক উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী, প্রদেশব্যাপীই এই বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে।
৬০ শতাংশ আউট-অব-দ্য-কোল্ড শয্যা গ্রীষ্মের জন্য খালি রয়েছে।

তিনি বলেন, সমস্যাটি জটিল। এর অর্থ হলো প্রত্যেক কমিউনিটির ভিন্ন ভিন্ন সহায়তার প্রয়োজন হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.