
ওয়েন সাউন্ড থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া ১৫ বছরের এক কিশোরির এখানো সন্ধান মেলেনি। সর্বশেষ ওই কিশোরিকে দেখা গিয়েছিল ২৮ এপ্রিল রাত ৮টার দিকে আপার ইস্ট সাইড এরিয়ায়। পরদিন থেকে তাকে নিখোঁজ হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশ বলেছে, সে ফ্লেশারটনের বাসিন্দা এবং গ্রেটার টরন্টো এরিয়া বিশেষ করে ব্র্যাম্পটনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মাঝারি গড়নের এই কিশোরির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। চুলের রং লাল এবং চোখ বাদামি। সর্বশেষ তাকে দেখা যায় ধূসর রংয়ের প্যান্ট,গাঢ় রংয়ের লম্বা হাতার টপ এবং গাঢ় রংয়ের মোজা পরিহিত অবস্থায়। তার সঙ্গে সম্ভবত সুইস গিয়ার সুটকেস এবং ক্রস বডি ব্যাগ থাকতে পারে।
এ ঘটনার পর চলতি মাসের গোড়ার দিকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে ওয়েন সাউন্ড পুলিশ সার্ভিস। তাতে বলা হয়, তার সুস্থতা ও সুরক্ষা নিয়ে তার পরিবার ও পুলিশ গভীর উদ্বেগে রয়েছে।
তার অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে ডিটেক্টিভ জুলি উইভিলের সঙ্গে ৫১৯-৩৭৬-১২৩৪ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

