
ব্র্যাম্পটনের ইটোবিকোক ক্রিকে ভেসে আসা মরদেহ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পিল পুলিশ। সন্দেজনক মৃত্যু ধরে নিয়ে এই তদন্ত করছে তারা।
সিটিভি নিউজ টরন্টোকে পুলিশ বলেছে, স্যান্ডালউড পার্কওয়ে ইস্টের কাছে লোফার’স লেকের পাশেই ইটোবিকোকে একটি মৃতদেহ ভেসে আসার খবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার কিছু আগে তারা পায়। মৃত ব্যক্তির লিঙ্গ বা বয়স এখনো জানা যায়নি। ঠিক কত সময় ধরে মৃতদেহটি পানিতে ছিল সেটাও এখন পর্যন্ত তারা জানে না।
পিল রিজিয়ন ও পাশর্^বর্তী জিটিএ এরিয়ায় গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে, যা বন্যার সৃষ্টি করেছে। এর ফলে কিছু এলাকায় পানির উচ্চতা বেড়ে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের অটোপসি করা হবে।

