Latest Posts

৯ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্ষতিগ্রস্ত করা হলো প্রাইড ফ্ল্যাগ

- Advertisement -
নরউইচ এলিমেন্টারি স্কুলের প্রাইড ফ্ল্যাগ ক্ষতিগ্রস্ত করার ঘটনা তদন্ত করছে পুলিশ

নরউইচ এলিমেন্টারি স্কুলের প্রাইড ফ্ল্যাগ ক্ষতিগ্রস্ত করার ঘটনা তদন্ত করছে পুলিশ। অক্সফোর্ড কাউন্টি টাউনের এই স্কুলটিতে মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দ্বিতীয়বারের এ ঘটনা ঘটল। এলজিবিটিকিউ প্রতীক নিয়ে অক্সফোর্ড কাউন্টি টাউনের রয়েছে ভয়ার্ত ইতিহাস।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ (ওপিপি) বৃহস্পতিবার জানিয়েছে, রোববার মধ্যরাতের কিছু পরে জার্ডন স্ট্রিটের এমিলি স্টো এলিমেন্টারি স্কুলের ফ্ল্যাগটি ক্ষতিগ্রস্ত করেন দুজন ব্যক্তি। তবে সন্দেহভাজনদের কোনো বর্ণনা দেওয়া হয়নি এবং এ ঘটনার তদন্ত চলছে।

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেওয়া বিবৃতিতে পুলিশ বলেছে, ওপিপি জনগণকে এটা মনে করিয়ে দিচ্ছে যে, চুরি এবং ভাংচুর ফৌজদারি অপরাধ এবং এ ধরনের কর্মকা- বরদাস্ত করা হবে না। ভাংচুর ও চুরির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে।

এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে অক্সফোর্ড ওপিপির সঙ্গে ১-৮৮৮-৩১০-১১২২ নাম্বারে যেগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ১৬ মে একই স্কুলে ভাংচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় হুডি পরা দুই ব্যক্তি প্রাইড ফ্ল্যাগটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। ঘটনাটি ঘটে ওইদিন রাতে ১১টা ৩৫ মিনিটের দিকে। মোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া ও বাইফোবিয়াবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে থেমস ভ্যালি স্কুল বোর্ড পতাকাটি উত্তোলন করেছিল।

১১ হাজার মানুষের গ্রামীণ শহর নরউইচের অবস্থান উডস্টক থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে। এলজিবিটিকিউ অন্তর্ভুক্তির সময় থেকে শহরটির রয়েছে অনাকাক্সিক্ষত ইতিহাস। কমিউনিটিতে বেশ কিছু প্রাইড ফ্ল্যাগ চুরির ঘটনা ২০২২ ও ২০২৩ সালে তদন্ত করে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.