Latest Posts

যুক্তরাষ্ট্র থেকে কানাডিয়ানদের ফিরতি যাত্রা কমেছে

- Advertisement -

যুক্তরাষ্ট্র থেকে কানাডিয়ানদের ফিরতি যাত্রা এপ্রিলেও ব্যাপক কমেছে বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। সংস্থাটি বলেছে, গাড়িযোগে এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ফেরা কানাডিয়ানদের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ কমে ১২ লাখে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চতুর্থ মাস যুক্তরাষ্ট্র থেকে কানাডিয়ানদের ফিরতি যাত্রা হ্রাস পেল।

- Advertisement -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডিয়ান পণ্যের ওপর শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ব্যাপারে তার আকাক্সক্ষার পরিপ্রেক্ষিতে কানাডিয়ানরা যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করেছেন। এপ্রিলে আকাশপথে যুক্তরাষ্ট্র থেকে কানাডিয়ানদের দেশে ফেরার হার আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯ শতাংশ কমে ৮২ হাজার ৭০০তে দাঁড়িয়েছে।

সার্বিকভাবে কানাডিয়ান বান্দিাদের আকাশপথে ফিরতি ভ্রমণ ১ দশমিক ৭ শতাংশ কমে ১৮ লাখে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন দেশ থেকে কানাডিয়ানদের ফেরার হার ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, সামগ্রীকভাবে বিভিন্ন দেশ থেকে আকাশ ও স্থলপথে কানাডিয়ান ও অন্যান্য দেশের নাগরিকদের কানাডায় আগমন গত বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ কমেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.