Latest Posts

ব্র্যাম্পটনে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

- Advertisement -

ব্র্যাম্পটনে শনিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত ১১টার কিছু আগে ক্রাইসলার ড্রাইভ এবং কর্পোরেশন ড্রাইভের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

দুর্ঘটনার খবর পেয়ে ইমার্জেন্সি ক্রুরা ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে মোটরসাইকেল চালককে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পান।

পিলপ্যারামেডিকস বলেছে, তারা ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই পরে তিনি মারা যান।

ঘটনাস্থলে আরেকটি গাড়ি দেখা যায় এবং চালক যে ঘটনাস্থলে ছিলেন কর্মকর্তারা সে ব্যাপারে নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং এ ঘটনার তদন্ত চলছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.