Latest Posts

ব্র্যাম্পটনে গাড়ি চুরির সময় এক ব্যক্তিকে ছুরিকাঘাত

- Advertisement -

ব্র্যাম্পটনে শনিবার রাতে গাড়ি চুরির সময় এক ব্যক্তির ছুরিকাহতের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

- Advertisement -

ইমার্জেন্সি ক্রুরা বলেন, ক্যাসেল ওকস ক্রসিং এবং হাইওয়ে ৫০ এর কাছে একটি আবাসিক ভবনে শনিবার রাত ১০টার কিছু আগে তাদেরকে ডাকা হয়। ইয়র্ক রিজিয়নাল প্যারামেডিকরা সেখানে যান এবং ছুরিকাহত একজনকে ট্রমা সেন্টারে নিয়ে আসেন।

এ ঘটনায় সন্দেহভাজনের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং ভুক্তভোগী ব্যক্তির আঘাত গুরুতর কিনা তাও জানানো হয়নি। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.