
স্কারবোরোতে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলকে একটি কার ধাক্কা দিলে পিতা ও তার ১১ বছর বয়সী ছেলে নিহত হন। পিতা ও পুত্র মোটারসাইকেলটির আরোহী ছিলেন। সংঘর্ষের খবর পেয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের কিছু পরে টরন্টো পুলিশ ও প্যারামেডিকরা মর্নিংসাইড এভিনিউয়ের পূর্বে কিংস্টন অ্যান্ড ম্যান্স রোড এলাকায় যান।
কর্তব্যরত ইন্সপেক্টর ব্রায়ান মাসলোভস্কি বলেন, সিলভার রংয়ের একটি নিশান ম্যান্স রোড ধরে উত্তর দিকে যাচ্ছিল এবং কিংস্টন রোডে বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় দক্ষিণ অভিমুখী একটি লাল রংয়ের হোন্ডা মোটরসাইলের ঙ্গে মোড়ে সংঘর্ষ হয়।
মোটরসাইকেলের চালক ৪৭ বছর বয়সী এক ব্যক্তি ও আরোহী তার ছেলে মারাত্মকভাবে আহত হন। চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ১১ বছরের ছেলেটিকে এবটি ট্রমা সেন্টারে নেওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই মারা যায় সেও।
মাসলোভস্কি বলেন, নিশানের ৬৮ বছর বয়সী চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহায়তা করছিলেন। এই দুর্ঘটনা সবার জন্যই ভয়ের।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। গতি এই দুর্ঘটনার জন্য দায়ী কিনা? এই প্রশ্নের উত্তরে মাসলোভস্কি বলেন, আমরা সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখছি। প্রমাণ হিসেবে আমাদের ট্রাফিক রিকনস্ট্রাকশনিস্টরা স্থানীয় ভিডিও খতিয়ে দেখছেন। পাশাপাশি সাক্ষীর ভাষ্যও যাচাই করে দেখা হচ্ছে।

