
সালমোনেলা দূষণের ঝুঁকির কারণে অর্গানিক ট্রাডিশন্স জাম্বো পামকিন সিড (কুমড়ার বিচি) সারা দেশ থেকে প্রত্যাহার করা হয়েছে। কানাডিয়ান ফুড ইন্সপেকমন এজেন্সি (সিএফআইএ) এই তথ্য জানিয়েছে।
বুধবার প্রকাশিত এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, প্রত্যাহারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২২৭ গ্রামের ব্যাগ (ইউপিসি: ৬২৭৭৩৩০০১৭৫৫, কোড এল ২৫০২১২১৬০ এবং এল২৫০৩১৯১৭০) এবং ৪৫৪ গ্রামের ব্যাগ (ইউপিসি: ৬২৭৭৩৩০০১৮০৯, কোড এল২৫০৩১৯১৭১)।
সিএফআইএ বলেছে, কানাডার বাইরে পৃথক এক প্রত্যাহারের ঘটনা এখানেই একই সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে। তবে সংস্থাটি এখন পর্যন্ত প্রত্যাহারকৃত পণ্য খেয়ে অসুস্থ্যতার কোনো খবর পাওয়া যায়নি।
ভোক্তাদের প্রত্যাহারকৃত পণ্য খাওয়া, পরিবেশন করা, ব্যবহার করা, বিক্রি করা অথবা বিতরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ভোক্তাদের কাছে পণ্যটি থেকে থাকলে তা ফেলে দেওয়া বা যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্থাটি এই বলে সতর্ক করে দিয়েছে যে, সালমোনেলা সংক্রমিত খাবার নষ্ট হয়েছে বলে মনে হয় না। কিন্তু তারপরও এটা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। কেউ যদি মনে করেন যে, এই পণ্য খাওয়ার ফলে তিনি অসুস্থ্য হতে পারেন তাহলে তাদের উচিত স্বাস্থ্যসেবাদাতার সঙ্গে যোগাযোগ করার।
সালমোনেলা হচ্ছে খাবারবাহিত দূষক, যা বমিবমিভাব, ডায়রিয়া, বমি এবং পেটের ব্যথার কারণ হতে পারে। পাশাপাশি জ¦র, ঠান্ডা এবং মাথাব্যথারও কারণ হতে পারে এটি। হেলথ কানাডা বলেছে, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে এবং কখনো কখনো দীর্ঘমেয়াদি স্বাস্থঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। সালমোনেলায় অসুস্থ্য হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক মানুষ এবং পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

