
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বাইডেনের কার্যালয় থেকে রোববার এই তথ্য জানানো হয়েছে।
ইউরিনারি সিম্পটন ও প্রোস্টেট নডিউল দেখা দেওয়ার পর গত সপ্তাহে বাইডেনকে দেখেন চিকিৎসকরা। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় এবং ক্যান্সার কোষগুলো হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
বাইডেনের কার্যালয় থেকে বলা হয়েছে, এটা খুবই আগ্রাসী ধরনের রোগ। ক্যান্সার মূলত হরমন-সংবেদি, যার কার্যকর ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। সাবেক প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছেন।
প্রোস্টেট ক্যান্সারকে গ্লিসন স্কোর নামে একটি স্কোর দেওয়া হয়, যা স্বাভাবিক কোষের তুলনায় ক্যান্সারের কোষগুলো দেখতে কেমন ১ থেকে ১০ স্কোর দিয়ে তা পরিমাপ করা হয়। বাইডেনের কার্যালয় থেকে বলা হয়েছে, তার স্কোর হচ্ছে ৯ অর্থাৎ তার এই ক্যান্সার সবচেয়ে আগ্রাসী।
প্রোস্টেট ক্যান্সার যখন শরীরের অন্যান্য অংশে ছড়ায় তখন প্রায় সময়ই তা হাড় পর্যন্ত চলে যায়। মেটাস্টাসাইজড ক্যান্সার লোকালাইজড ক্যান্সারে চেয়ে চিকিৎসা করা বেশি কঠিন। কারণ, ওষুধের পক্ষে টিউমারের সবখানে পৌঁছানো এবং রোগটি পুরোপুরি নির্মূল করা কঠিন। যদিও প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় হরমনের বৃদ্ধি প্রয়োজন।
বহু রাজনৈতিক নেতা বাইডেনের সুস্থ্যতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। বাইডেনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, সংবাদটি শুনে তিনি দুঃখ পেয়েছেন এবং আমরা জোর দ্রুত ও সুস্থতা কামনা করছি।
বাইডেনের প্রশাসনে পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পিট বুটিগিয়েগ। তিনি সাবেক প্রেসিডেন্টকে গভীর বিশ^াসী ও অসাধারণ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন।

