Latest Posts

কানাডা জার্নালের উদ্যোগে ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ গ্রন্থের পাঠ-উন্মোচন

- Advertisement -
টরন্টোর স্কারবরোতে অবস্থিত বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে কানাডা জার্নালের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ গ্রন্থের পাঠ-উন্মোচন

গত ১১ মে টরন্টোর স্কারবরোতে অবস্থিত বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে কানাডা জার্নালের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ গ্রন্থের পাঠ-উন্মোচন। কানাডাজুড়ে ছড়িতে থাকা ত্রিশ বাঙালি লেখকের রচনায় সমৃদ্ধ এই বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক সুব্রত কুমার দাস।

মুক্তচিন্তক আকবর হোসেনের সভাপতিত্বে এই অনাড়ম্বর কিন্তু গুরুত্ববহ আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদক এবং এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডাক্তার এ এস এম নুরুল্লাহ তরুন।
ফারজানা হকের পরিচালনায় বিশেষ সম্মান জানানো হয় অনুষ্ঠানের পৃষ্ঠপোষক নন্দিত আইনজীবী ব্যারিস্টার সূর্য চক্রবর্তীকে। বিভিন্ন সময়ে কানাডা জার্নালের পাশে থাকার জন্য মঞ্চে ডেকে সম্মানিত করা হয় বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মাহবুব ওসমানী এবং ইমিগ্রেশন কনসালট্যান্ট মনীষ পালকে। এছাড়াও সম্মানের সাথে উল্লেখ করা হয় ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, ব্যারিস্টার শামীম আরা এবং সিপিএ মোর্শেদ নিজামের সহযোগিতাকে।

- Advertisement -

সভাপতির ভাষণে আকবর হোসেন বলেন, আমাদের নতুন দেশ কানাডার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, আমরা যেন সেটা না ভুলে যাই। তিনি আরও উল্লেখ করেন এই বই প্রকাশের ভেতর দিয়ে সুব্রত কুমার দাস প্রমাণ করলেন তাঁর চিন্তা-ভাবনা অন্যদের চেয়ে বেশি অগ্রসর।

প্রধান অতিথি শহিদুল ইসলাম মিন্টু সকলের প্রতি আহবান জানান নিজেদের শেকড়কে মাথায় রেখে কানাডার অগ্রগতিতে ভূমিকা রাখতে। সারা কানাডার বিভিন্ন প্রদেশের বাঙালি লেখকদের কাছ থেকে লেখা বের করে নিয়ে সেগুলোকে গ্রন্থবদ্ধ করার জন্য ডাক্তার এ এস এম নুরুল্লাহ তরুন বইয়ের সম্পাদক সুব্রত কুমার দাসকে অভিনন্দিত করেন।

আলোচক ড. ফজলুল হক সৈকত ঢাকার বেহুলা বাংলা থেকে প্রকাশিত নতুন এই বইটি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

উল্লেখ করা যেতে পারে যে, ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ বইয়ের লেখকেরা হলেন অসীম ভৌমিক, কাজী হেলাল, চয়ন দাস, জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন, জান্নাতুল নাইম, তাসমিনা খান, ড. দিলীপ চক্রবর্তী, দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, ননীগোপাল দেবনাথ, প্রতিমা সরকার, মনীষ পাল, মম কাজী, মানসী সাহা, মাহবুব ওসমানী, রতন সাহা, রেশমা মজুমদার শম্পা, রোকসানা পারভীন শিমুল, রোকসানা লেইস, শেখর ই গোমেজ, শ্রেয়সী বোস দত্ত, সামিনা চৌধুরী, সুজিত কুসুম পাল, সুশীল কুমার পোদ্দার, সোনালী রায়, স্বপন কুমার দেব। অন্টারিওর বাইরে থেকে যে লেখকেরা লিখেছেন বইতে তারা হলেন অতনু দাশ গুপ্ত, (হ্যালিফ্যাক্স), ড. ঝর্ণা চ্যাটার্জী, পূর্বাশা চৌধুরী (ক্যালগেরি) এবং শাহানা আকতার মহুয়া (ভ্যাঙ্কুভার)।

পুরো আয়োজনের ছবি ধারণ করেন বিশিষ্ট আলোকচিত্রী দীপক সূত্রধর।

কানাডায় বইটি পেতে যোগাযোগ করতে হবে সম্পাদক সুব্রত কুমার দাসের সাথে (ফোন ৬৪৭-৯০৭-১৪৬৬)। বাংলাদেশে বইটি পেতে লিঙ্ক https://www.rokomari.com/book/456046/canada-bibidho-prosongo।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.