Latest Posts

হাডসন’স বে তাদের সব স্টোর অবসায়ন করছে

- Advertisement -
হাডসন’স বে তাদের সব স্টোর অবসায়ন শুরু করেছে। গত মার্চে কোম্পানিটি ক্রেটির প্রোটেকশন দাখিল করার পর এই পদক্ষেপ নিয়েছে তারা

হাডসন’স বে তাদের সব স্টোর অবসায়ন শুরু করেছে। গত মার্চে কোম্পানিটি ক্রেটির প্রোটেকশন দাখিল করার পর এই পদক্ষেপ নিয়েছে তারা।

প্রাথমিকভাবে হাডসন’স বে তাদের ৬টি স্টোরের মধ্যে ছয়টি বাদে সবগুলো অবসায়নের কথা বলেছিল। কিন্তু সম্প্রতি তাদের সবগুলো স্টোরই অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কারণ, আর্থিক পরামর্শদাতা বলেছেন, আগামী সপ্তাহে নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটির ক্রেতা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
কোম্পানিটিকে ১৫ জুনের মধ্যে অবসায়নের কাজ শেষ করতে হবে। কিন্তু কোম্পানিটি বলেছে, কিছু স্টোর তার আগেই বন্ধ করে দেওয়া হতে পারে।

- Advertisement -

হাডসন’স বেতে জুয়েলারি, ইনডোর ফার্নিচার ও ম্যাট্রেস বিভাগে ছাড় ৭০ শতাংশ। প্যাশিও ফার্নিচারে ছাড় ৬০ শতাংশ। নারীদের পোশাকে ছাড় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং জুতা, পুরুষ ও শিশুদের পোশাক পাওয়া যাবে ৪০ শতাংশ ছাড়ে।

নির্দিষ্ট স্টোর ফিক্সার, ফার্নিশিং এবং ইকুপমেন্টে বিক্রির ব্যাপারে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে হাডসন’স বে।

হাডসন’স বের আইনজীবী এলিজাবেথ পিলোন ১৭ মার্চ আদালতকে বলেন, এসব স্টোরের মধ্যকার কিছু স্টোর ইনভেন্টরি সরিয়ে ফেলতে বলেছে। তবে অন্য স্টোরগুলো অবসায়নে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী। তবে কোন ভেন্ডর কোন গ্রুপের অধীনে তা উল্লেখ করেননি তিনি।

৬ এপ্রিল থেকে কোম্পানিটি গিফট কার্ড নেওয়া বন্ধ করে দিয়েছে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত কানাডিয়ান গ্রাহকদের কাছে ২ কোটি ৪২ লাখ ডলারের অনিষ্পন্ন গিফট কার্ড ছিল। লয়ালটি প্রোগ্রামও স্থগিত রাখা হয়েছে। ৮২ লাখের বেশি কানাডিয়ান গ্রাহকের ৫ কোটি ৮৫ লাখ ডলারের লয়ালটি পয়েন্ট অব্যবহৃত রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.