Latest Posts

টরন্টোতে তামান্না হজ্জ গ্রুপের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

- Advertisement -

গত ২৫ এপ্রিল শুক্রবার টরন্টোস্হ ৩৪৫৪ ড‍্যানফোর্থ এভিনিউতে লবঙ্গ রেস্টুরেন্টে বিকাল ৭ টা থেকে রাত ১০ পর্যন্ত অনুষ্ঠিত হলো তামান্না হজ্জ গ্রুপের ২০২৫ প্রশিক্ষণ আলোচনা দোয়া ও নৈশভোজ । বাংলাদেশ থেকে আগত তামান্না হজ্জ গ্রুপের কর্ণধার ব‍্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুল হক মামুন হজ্জ পালন, সৌদিআরব যাওয়া ,পবিত্র মক্কা মদিনা থাকা,খাওয়া দাওয়া সহ বিস্তারিত বর্ণনা দিয়ে আলোচনা করেন ।

- Advertisement -

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ফারুক খান (কানাডা প্রতিনিধি হজ্জ গ্রুপ) বিশেষ অতিথি হজ্জ উপলক্ষে বক্তব্য দেন এবং দোয়া পরিচালনা করেন মোঃ শমশের আলী হেলাল । আরও উপস্থিত ছিলেন টরন্টোর বিশিষ্টজন ।

আগামী ২০২৬ সনের হজ্জে কিভাবে যেতে পারবেন স্বল্প ব‍্যয়ে এবং টরন্টো থেকে সরাসরি ওমরাহ পালনের সুযোগ সুবিধা নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোঃ আসাদুল হক মামুন এবং ফারুক খান । প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.