Latest Posts

ফেডারেল সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অটিজম কমিউনিটি

- Advertisement -

একটি শিশুর যখন অটিজম শনাক্ত হয়, পরক্ষণেই বাবা-মার ভূমিকা হয়ে ওঠে গবেষক, থেরাপিস্ট ও অ্যাডভোকেটের। ১৯ মাস বয়সে ছেলে মিশার অটিজম শনাক্ত হওয়ার পর অ্যাঞ্জেলা ব্র্যান্ডটের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল।

- Advertisement -

১৯ বছর বয়সী ছেলে মিশাকে সঙ্গে নিয়ে সিটিভি নিউজকে অ্যাঞ্জেলা বলছিলেন, পরীক্ষা থেকে শুরু থেরাপি সব কিছুই আমাকেই করতে হয়েছে। আপনার শিশুর সম্ভাব্য উন্নতমানের জীবনের জন্য যা প্রয়োজন তাতে সহজে প্রবেশাধিকার পাওয়া কঠিন করে রেখেছে এখানকার ব্যবস্থা।

দোলনায় চড়া এবং বল নিয়ে খেলা তার সবচেয়ে পছন্দের কর্মকা-গুলোর অন্যতম। নিবিড় চিকিৎসার ফলে মিশা একজন অ্যাথলেট ও যতœবান তরুণ হিসেবে বেড়ে উঠেছে। কিন্তু এই ১৯ বছর বয়সে তার চাহিদা আরও বেশি এবং তার তদারকির প্রয়োজন। ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ে তার পরিবারকে বিপুল পরিমাণ অর্থ তার চিকিৎসা, থেরাপির পেছনে ব্যয় করতে হয়েছে। সব পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা যে সম্ভব নয় ব্র্যান্ডট সেটা ভালো করেই জানেন।

তিনি বলেন, কী চাইতে হবে, কীভাবে চাইতে হবে সেটা যদি আপনি না জানেন তাহলে আপনার শিশু কোনো কিছু ছাড়াই বেড়ে উঠবে, যা লজ্জাকর। পৃথিবীর যেকোনো কিছুর চেয়ে মিশাকে আমি বেশি ভালোবাসি। কিন্তু অন্য শিশুদের থেকে বাড়তি কিছু পাচ্ছে না।

ব্র্যান্ডট নিজে গবেষণা করছেন এবং মিশা ও অন্যদের পক্ষে কথা বলছেন। এক সময় তিনি অন্টারিও অটিজম কোয়ালিশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন। অন্টারিওর আইনসভা কুইন’স পার্ক পর্যন্ত বিষয়টি নিয়ে যাওয়ার জন্য তিনি সুপরিচিত। কিন্তু একইসঙ্গে দেশব্যাপী আরও বেমি নিরবিচ্ছিন্ন সেবার জন্যও লড়াই করছেন তিনি। ব্র্যান্ডট বলেন, বর্তমানে প্রত্যেক প্রদেশের অটিজম নিয়ে নিজস্ব কর্মসূচি রয়েছে। কোনোটিই একরকম নয়। কিছু খুবই খারাপ, কিছু উন্নত। এর কোনো মানে হয়? আপনি যদি কানাডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের জন্য থেরাপিতে প্রবেশাধিকার থাকা উচিত। তা সে আপনি যে প্রদেশেই বসবাস করুন না কেন। অথবা আপনি যে সিটিরই বাসিন্দা হয়ে থাকেন না কেন।

ফেডারেল নির্বাচনেও প্রচারণাতেও নেতারা বিষয়টি নিয়ে কথা না বলায় তিনি হতাশ হয়েছেন। ব্র্যান্ডট বলেন, প্রতিবন্ধীদের নিয়ে তারা কথা বলছেন কদাচিত। এটা খুবই হতাশাজনক।

উল্লেখ্য, ন্যাশনাল অটিজম পলিসি ২০২৪ সালের হেমন্তে প্রকাশিত হয়েছে। এখানে পাঁচটি বিষয়ের রূপরেখঅ তুলে ধরা হয়েছে। এগুলো হলো স্ক্রিনিং, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, উপাত্ত সংগ্রহ, জনসচেতনতা এবং সেবাপ্রাপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.