
প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ফেস্টিভ্যালকে সফল করে তুলতে আমাদের পাশে দাঁড়িয়েছেন টরন্টোর বিশিষ্টজন, সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ি সমাজ। কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের টাইটেল স্পন্সর এসি প্রপার্টিজ। বাংলাদেশি মালিকানাধীন প্রসিদ্ধ প্রপার্টি ম্যানেজম্যান্ট ও হোম মেইনট্যান্যান্স কোম্পানী ‘এসি প্রপার্টিজ’ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর হবার সুযোগ পেলো।
এসি প্রপার্টিজ এর সিইও আনিকা চৌধুরী বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনটি মূলত একটি উৎসব । এই উৎসব আমাদের সবার। প্রতিবছরের মতো এবারও দেশবরেণ্য তারকা শিল্পীতে মুখরিত হবে হবে ভেন্যু।
৮ম বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে আনন্দের জোয়ার বইছে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে। রেগুলার টিকেট ইতিমধ্যে সোল্ডআউট। ভিআইপি ও ভিভিআইপি টিকেটও ফুরিয়ে যাচ্ছে দ্রুত। এখনই আপনার টিকেট সংগ্রহ করুন। অনলাইন টিকেট- tinyurl.com/bdfest2025।
চলছে স্টল বুকিং। স্টল, স্পন্সর ও স্টলের জন্যে যোগাযোগ : ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩।
এবারের টাইটেল স্পন্সর বিষয়ে এনআরবি টিভির সিইও এবং সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু বলেন, এসি প্রপার্টিজ এর কাছে কৃতজ্ঞ সবসময় আমাদের পাশে থাকার জন্যে। প্রপার্টি ম্যানেজম্যান্ট এবং হোম মেইনট্যান্যান্স বিষয়ে সকল প্রকার সার্ভিসের জন্যে যোগাযোগ করতে পারেন (416) 264-5678 নম্বরে।

