Latest Posts

চতুর্থ প্রার্থীকে সরিয়ে দিল কনজার্ভেটিভরা

- Advertisement -
ফেডারেল নির্বাচনের বাকি আছে কয়েক সপ্তাহ। এই অবস্থায় মাত্র দুইদিনে চতুর্থ আরেকজন প্রার্থীকে সরিয়ে দিয়েছে দলটি

ফেডারেল নির্বাচনের বাকি আছে কয়েক সপ্তাহ। এই অবস্থায় মাত্র দুইদিনে চতুর্থ আরেকজন প্রার্থীকে সরিয়ে দিয়েছে দলটি। এবারের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকা-।

পার্টির পক্ষ থেকে বুধবার সিটিভি নিউজকে নিশ্চিত করা হয়েছে যে, ডন প্যাটেল আর ইটোবিকোক নর্থ থেকে পার্টির প্রতিনিধিত্ব করবেন না। পাশাপাশি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেছে, যা অতীতে প্যাটেল সমর্থন করেছিলেন।

- Advertisement -

স্ক্রিনশট অনুযায়ী, কমেন্টে লেখা হয়েছে, কানাডিয়ান সরকারের উচিত এসব লোককে থামানো এবং ভারতে ফেরত পাঠানো। এরপর প্রধানমন্ত্রী মোদি এসব উন্মাদ লোকদের দেখভাল করবেন।

কনজার্ভেটিভ পার্টির ক্যাম্পেইন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের বিবৃতি সমর্থন করা স্পষ্টতই অগ্রহণযোগ্য। কনজার্ভেটিভ পার্টি সবসময়ই কানাডিয়ানদের সুরক্ষা ও নিরাপত্তার পক্ষে। এই ব্যক্তি এখন থেকে আর প্রার্থী নন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ব্যাপারে সিটিভি নিউজ আরও তথ্য চাইলেও এখন পর্যন্ত তার জবাব দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দেওয়া এক পোস্ট অনুুযায়ী, প্যাটেল তার রাইডিংয়ে প্রচারণা চালাচ্ছিলেন।

এর আগে দলটি উইন্ডসর-টেকুমসেহ-লেকশোর রাইডিং থেকে সিটি কাউন্সিলর মার্ক ম্যাকেঞ্জিকে প্রত্যাহার করে নেয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদ-ের শাস্তি নিয়ে কৌতুক করার অভিযোগে তাকে প্রত্যাহার করে নেয় দলটি। এর কয়েক ঘণ্টা পর মন্ট্রিয়লের লোরিয়ের-সেইন্ট-মেরি রাইডিং থেকে স্টেফান মার্কিসকে প্রত্যাহার করে নেয় কনজার্ভেটিভ পার্টি। রাইডিংটি ২০১৯ সাল থেকে ধরে ে রখেছেন লিবারেল মন্ত্রী স্টিভেন গাইলবোল্ট। এ ছাড়া মঙ্গলবার রাতে নিউ ওয়েস্টমিন্সটার-বার্নাবি-মেইলার্ডভিল থেকে লরেন্স সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়ে দেয় দলটি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.