
আগামী নির্বাচনে নিপিয়ানের অটোয়া রাইডিং থেকে প্রধানমন্ত্রী মার্ক কারনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দ্য লিবারেল পার্টি অব কানাডা নিশ্চিত করেছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই খবর নিশ্চিত করেছে দলটি। পাঁচ সপ্তাহের প্রচারণা শেষে ২৮ এপ্রিল ফেডারেল নির্বাচনে ভোট দেবেন কানাডিয়ানরা।
২০১৫ সাল থেকে অটোয়া-এরিয়া রাইডিংটি নিজের করে রেখেছেন চন্দ্র আর্য। নেতৃত্বের নির্বাচনে তিনি অযোগ্য ঘোষিত হন এবং সম্প্রতি জানানো হয়েছে যে, পুনরায় তাকে এমপি নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে না।
এই প্রথম ফেডারেল নির্বাচনে অংশ নিচ্ছেন মার্ক কারনি। মার্চের গোড়ার দিকে লিবারেল নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।

