
কানাডার বৈধ ক্যানাবিস শিল্পে দেউলিয়া প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে বড় অংকের অর্থ নিয়ন্ত্রণমূলক স্বস্তি হিসেবে দেওয়া হয়েছে খাতটিকে। ১ এপ্রিল থেকে কার্যকর নতুন এই পদক্ষেপ বৈধ ক্যানাবিস বিতরণকারী এবং পাইকারী ও খুচরা বিক্রেতাদের সহায়তা করবে বলে জানিয়েছে ব্ল্যাকলক’স রিপোর্টার। এর ফলে শিল্পটির নিট সাশ্রয় হবে বছরে ৪ কোটি ২১ লাখ ডলার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাব মূল্যায়ন বিবৃতিতে বলা হয়েছে, ক্যানাবিস শিল্প অর্থনৈতিক সমস্যার মুখে রয়েছে, ক্যানাবিস আইনের মূল উদ্দেশ্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আইনের উদ্দেশ্য ছিল অবৈধ ক্যানাবিস বাজারের স্থলে ক্যানাবিসের বৈধ উৎপাদনের সুযোগ দেওয়া। ক্যানাবিস কর্মকাঠামোর মূল উপাদান হচ্ছে একটি স্বাস্থ্যকর, ভালোভাবে নিয়ন্ত্রিত, বৈচিত্রপূর্ণ এবং প্রতিযোগিতামূলক বৈধ শিল্প।
এই শিল্পের লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো কঠোর নিয়ন্ত্রণমূলক শর্ত নিয়ে বহুদিন ধরে বিলাপ করে আসছে। কারণ, এই শর্ত কানাডায় রিক্রিয়েশনাল পটের দীর্ঘমেয়াদী টেকসইতা হুমকির মুখে ফেলে দিয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, এসব উদ্দেশের সঙ্গে কোনো ধরনের আপোষ না করেই এসব শর্তের কিছু কমানো বা বাতিল করার ইঙ্গিত দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণমূলক বোঝা হ্রাসের ফলে লাইসেন্সধারী প্রতিষ্ঠান এবং সরকার উভয়েই লাভবান হবে।
যেসব পরিবর্তন আসছে লাইসেন্সের শর্ত হিসেবে গবেষণা, নিরাপত্তা শর্তের বোঝা এবং বিজ্ঞাপনের তথ্য জানানো তার অংশ।
২০১৮ সালে বৈধ করার পর থেকে ৯০টির বেশি ক্যানাবিসকেন্দ্রিক ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক ট্রিকানা ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেশন এর মধ্যে অন্যতম, যাদের ৩২ লাখ ডলার ঋণের অংশ হিসেবে রয়েছে ১১ লাখ ডলার ট্যাক্স বিল।
সিআরএর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত ক্যানাবিস শিল্পের ৪৭ লাখ ডলার ঋণ অবলোপন করা হয়েছে। শিল্পটির ট্যাক্স বাবদ বকেয়া ২৬ কোটি ৯৮ লাখ ডলার।

