Latest Posts

কিশোরীর সামনে নগ্নতা প্রদর্শনকারীর পরিচয় খুঁজছে পুলিশ

- Advertisement -
ওকভিলের একটি মলে ৯ ফেব্রুয়ারি দুই কিশোরীর সামনে নগ্ন হওয়া এক ব্যক্তিকে শনাক্তে জনগণের সহায়তা চেয়েছে হল্টন পুলিশ

ওকভিলের একটি মলে ৯ ফেব্রুয়ারি দুই কিশোরীর সামনে নগ্ন হওয়া এক ব্যক্তিকে শনাক্তে জনগণের সহায়তা চেয়েছে হল্টন পুলিশ। ওকভিল প্লেস মলের ভেতরে ডোলারামা স্টোরে ঘটনাটি ঘটে।

পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি কিশোরীদের দিকে এগিয়ে যান এবং এই কা- ঘটনা। বিনা সম্মতিতে ওই কিশোরীদের তিনি স্পর্শ করেন বলেও অভিযোগ উঠেছে। তবে কিশোরীতের শারীরিক কোনো ক্ষতি হয়নি।

- Advertisement -

১০ ফেব্রুয়ারি পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। ৪০ থেকে ৫৫ বছর বয়সী শে^তাঙ্গ ওই ব্যক্তির উচ্চতা ছয় ফুট। মাঝারি গড়নের ওই ব্যক্তির চুল ছোট করে কাটা। সর্বশেষ তাকে ধূষর রঙের একটি বেসবল ক্যাপ পরিহিত অবস্থায় দেখা গেছে। এ সময় তার গায়ে ছিল কালো রঙের একটি হুডেড সোয়েটশার্ট, নীল রঙের টি-শার্ট, খাকি প্যান্ট ও কালো জুতা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি সাদা রঙের একটি এফ-১৫০ চালান। গাড়িটির একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

ঘটনাটির ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ৯০৫-৮২৫-৪৭৭৭ নাম্বারে হল্টন পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.