
প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার সম্মেলন উপলক্ষ্যে প্রস্ততি এখন তুঙ্গে। সম্মেলন সুষ্ঠু ও সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির পক্ষ থেকে পিডিআই সমর্থক, শুভানুধ্যায়ী ও সদস্যদের নিয়ে গত ২৭শে জানুয়ারী শনিবার বিকালে একটি পরামর্শ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সম্মেলন প্রস্তুতি চূড়ান্তকরণ ও দায়িত্ববন্টন সম্পন্ন করা হয় এবং সদস্য ও শুভানুধ্যায়ীদেরকে সম্মেলনে অংশগ্রহন ও সফল করার জন্য সক্রিয় হতে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মাশুক মিয়া এবং আহ্বায়ক মনির জামান রাজু। প্রবাসীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে পিডিআই-এর কার্যক্রম ও মতাদর্শ পরিচালনার পাশাপাশি বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে সাধারণ শ্রমজীবি মানুষের পাশে থাকার প্রত্যয়ে দীর্ঘ দশ বছরের বেশী সময় ধরে পিডিআই (কানাডা) আন্দোলন করে আসছে। পনের সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যের মধ্যে আছেন প্রাক্তন যুগ্ম-আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যূৎরঞ্জন দে, প্রাক্তন সমন্বয়ক মাহবুব আলম, নাসির উদ দুজা, টিটো খন্দকার, হাবিবুর রহমান, আজফার ফেরদৌস সৈয়দ, সৌমেন সাহা, দুলাল পাল, আরিফ মোরশেদ, সুভাষ দাশ, ও সোলায়মান তালুত রবিন।
আসছে ১১ ফেব্রুয়ারী ২০২৪ রবিবার বিকাল ৫:০০টায় অনুষ্ঠেয় সম্মেলনের আলোচনা অনুষ্ঠান এবং নতুন কমিটি গঠন করা হবে। টরন্টো বাঙালীপাড়ার কেন্দ্রস্থল ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ-এর বাংলাদেশ সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে পিডিআই সমর্থক, শুভানুধ্যায়ী ও সদস্যদের ১১ই ফেব্রুয়ারী রবিবার কিালের সম্মেলনে অংশগ্রহনের জন্য ঐকান্তিক আহ্বান জানানো হয়েছে।

