
গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) দুটি স্টোর এ মাসের শেষ দিকে বন্ধ করে দিচ্ছে ওল্ড নেভি স্টোরস। ২৪ জানুয়ারির মধ্যে টরন্টো ইটন সেন্টার এবং মারখামের মার্কভিল শপিং সেন্টার বন্ধ হয়ে যাবে বলে সিটিভি নিউজ টরন্টোকে নিশ্চিত করেছেন ওল্ড নেভির একজন মুখপাত্র।
এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, আমাদের গ্রাহকরা যাতে সর্বোত্তম অভিজ্ঞতা পেতে পারেন সেজন্য স্টোরের সংখ্যা ঠিক রাখতে ওল্ড নেভি সব সময়ই তার রিয়েল এস্টেট পোর্টফোলিও মূল্যায়ন করে থাকে। স্থানীয় গ্রাহকরা টরন্টো, ভন, রিচমন্ড হিল এবং স্কারবোরোতে ওল্ড নেভির কাছাকাছি স্টোরগুলোতে কেনাকাটা করতে পারবেন। অথবা আমাদের অনলাইনেও কেনাকাটা করতে পারবেন।
গ্যাপ ইনকর্পোরেশন ফ্যামিলির অন্য ব্র্যান্ডগুলোর মধ্যে ররেয়ছে অ্যাথলেটা, বানানা রিপাবলিক এবং গ্যাপ।
গত এপ্রিলে দেউলিয়াত্বের আবেদন করার পর কানাডায় বেড, বাথ অ্যান্ড বিয়োন্ডের সব স্টোর বন্ধ করে দেওয়া হয়। জুনে নর্ডস্ট্রম কানাডা থেকে সব স্টোর সরিয়ে নেয়। এমনকি এর অনলাইন স্টোর নর্ডস্ট্রমডটসিএ পর্যন্ত। কানাডার ব্যবসায় মুনাফা না হওয়ার কারণ জানিয়ে এই পদক্ষেপ নেয় তারা।
এ ব্যাপারে বক্তব্যের জন্য মল দুটির মালিক প্রতিষ্ঠান ক্যাডিলাক ফেয়ারভিউয়ের সঙ্গে যোগাযোগ করে সিটিভি নিউজ টরন্টো। কিন্তু কোনো সাড়া মেলেনি।

