
সম্প্রতি একটি ফেসবুক মার্কেটপ্লেসে শেয়ার্ড শয়নকক্ষ ভাড়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। টরন্টোর বাসা ভাড়ার বাজার যে ভারসাম্যহীন হয়ে পড়েছে এটা তারই ইঙ্গিত বলে জানিয়েছেন একজন রিয়েলটর।
ওই লিস্টিংয়ের একটি স্ক্রিনশট সিটিভি নিউজ টরন্টোর হাতে এসেছে। পোস্টারে জানুয়ারি থেকে একজন রুমমেট চাওয়া হয়েছে। ফেসবুক মার্কেটপ্লেস থেকে পরবর্তীতে লিস্টিংটি সরিয়ে নেওয়ায় পোস্টারের ব্যাপারে কোনো মন্তব্য জানতে পারেনি সিটিভি নিউজ টরন্টো। লিস্টিংয়ে বলা হয়েছে, মাস্টার বেডরুম এবং একটি কুইন সাইজ বেড ভাগাভাগি করে নিতে ইচ্ছুক একজন নারী রুমমেট খোঁজা হচ্ছে। এর আগে আমি একটি শয়নকক্ষ ভাগাভাগি করতাম যেখানে একটি কুইন বেডে একজন রুমমেট ছিলেন। ফেসবুকে আমি সেটা পেয়েছিলাম এবং সেটা দারুণ ছিল।
লিস্টিংয়ে ভাড়াবাবদ ১ হাজার ৯০০ ডলার জমা দিতে বলা হয়েছে। প্রথম ও শেষ মাসের ভাড়ার সঙ্গে কি ফব বাবদ বাড়তি ১০০ ডলার এর মধ্যে অন্তর্ভুক্ত।
টরন্টোর রিয়েলটর আনিয়া এটিঙ্গার গত অক্টোবরে একটি টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম বিষয়টি সামনে আনেন। ৬ হাজার ৫ হাজার মানুষ ভিডিওটি দেখে। সিটিভি নিউজ টরন্টোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই শিল্পে এত বছরের কর্মজীবনে এ ধরনের লিস্টিং কখনোই দেখেননি তিনি। এখানকার ভাড়া বাজার কতটা খারাপ অবস্থায় লিস্টিংটি সেটাই প্রমাণ করছে। আমার মনে হয়, লোকজন সিটিতে থাকার ব্যাপারে দৃঢ়প্রতীজ্ঞ এবং সেটাই হওয়ার কথা। এ ছাড়া লোকজনের সামনে আর কোনো বিকল্পও নেই।
রেন্টালসডটসিএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, টরন্টোর বাড়ি ভাড়ার বাজার বর্তমানে নি¤œমুখী হলেও এখানকার ভাড়া সারা দেশের মধ্যে অন্যতম বেশি। টরন্টোর মাসিক বাড়ি ভাড়া গড়ে ২ হাজার ৯০৮ ডলার।

