
গত ৯ আগস্ট টরন্টোর রেডহট তন্দুরী রেষ্টুরেন্টে বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারম্যান,উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত , সাবেক সংসদ সদস্য, শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সার-এর মৃত্যতে খেলাঘর কানাডা’র এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন খেলাঘর কর্মী সোমা সায়ীদ এর কণ্ঠে “তুমি রবে নীরবে, দুয়ারে মম” গানটি দিয়ে স্মরণ সভার কার্যক্রম শুরু হয়।
টরন্টোর বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, অধ্যাপিকা পান্না কায়সারের আত্মীয়, সহকর্মী, লেখক, সাহিত্য ও সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন খেলাঘরিয়ান ও খেলাঘর কানাডা’র সুহৃদ-এর উপস্থতিতে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন খেলাঘর কানাডা’র আহ্বায়ক কমিটির সদস্য সুমন সাইয়েদ।
খেলাঘর কানাডা’র আহ্বায়ক জামিল বিন খলিলের সঞ্চালনায় এই আয়োজনের শুরুতেই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভার শুরুতেই পান্না কায়সার এর সংগ্রামী জীবন এবং কর্মকাণ্ড তুলে ধরেন খেলাঘরিয়ান ফ্লোরা নাসরিন ইভা। । পান্না কায়েসের কর্মময় সংগ্রামী এবং পারিবারিক জীবন নিয়ে আলোচনা করেন কানাডা খেলাঘর এর ছোট্ট বন্ধু অনুরাগ আহমেদ , বাচনিক কর্ণধার মেরী রাশেদীন , রাইটার্স ক্লাব এর পক্ষ থেকে লেখিকা তাসরিন শিখা, আলো দিয়ে যাই এর পক্ষে মম কাজী , অন্য স্বর প্রতিনিধি দিলারা নাহার বাবু, স্কারবোরো কলাকেন্দ্র কর্মী শিখা আকতারি, আলোকধারায় মিলির কর্ণধার মুনিরা সুলতানা মিলি, শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সারের পরিবারের সদস্য সুফিয়া হাবিব,কবি মেহরাব রহমান, বাচিক শিল্পী হিমাদ্রি রয়, সাংস্কৃতিক কর্মী মুক্তি প্রসাদ , উদীচী শিল্পী গোষ্ঠী অফ কানাডার সাধারণ সম্পাদক মিঠুন রেজা এবং খেলাঘর কানাডার ছোট্ট বন্ধু নুসাইবা।
স্মরণ সভাতে আরো যারা বক্তব্য রাখেন, বরেণ্য সাংবাদিক সওগাত আলী সাগর , বিটিভির সংবাদ পাঠিকা আসমা আহমেদ, শিক্ষাবিদ গবেষক, কলামিস্ট ডক্টর মোজাম্মেল খান খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা কলি। আলোচনাপর্বে অংশ নিয়ে সকল বক্তাই পান্না কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সংগ্রামী জীবনের আদর্শে উজ্জীবিত হয়ে পান্না কায়সারের স্বপ্ন পূরণে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সব শেষে সাপ্তাহিক কাজের দিনেও অধ্যাপিকা পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মরণসভায় যুক্ত হওয়াতে উপস্থিত সকলকে খেলাঘর কানাডা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানান খেলাঘর কানাডার সদস্য সচিব শাপলা শালুক। প্রেস বিজ্ঞপ্তি।

