
শিশুদেরকে তাদের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ থেকে দূরে রাখতে এবং তাদের ব্যাপারে উপাত্ত সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে তাদের সম্মতি গ্রহণে টিকটককে অবশ্যই আরও বেশি কিছু করতে হবে। মঙ্গলবার প্রকাশিত কানাডিয়ান প্রাইভেসি কমিশনারের এক যৌথ তদন্ত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ফেডারেল প্রাইভেসি কমিশনার এবং কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টার কমিশনাররা বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা অনুসন্ধানে জানা গেছে যে, অ্যাপ ব্যবহারকারী ১৩ বছরের কম বয়সী হাজার হাজার শিশুর ব্যক্তিগত তথ্য প্রতি বছর সংগ্রহ ও তা ব্যবহার করছে টিকটক। যদিও কোম্পানিটি বলছে, তাদের প্ল্যাটফরম ওই বয়সী শিশুদের ব্যবহারের জন্য নয়।
ফেডারেল কমিশনার ফিলিপ ডাফ্রেন্স অটোয়াতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বক্তব্য হচ্ছে অল্প বয়সী শিশুদেরকে তাদের প্ল্যাটফরম থেকে দূরে রাখতে টিকটককে আরও বেশি কিছু করতে হবে। বয়স নির্ধারণে জন্য বায়োমেট্রিক তথ্যসহ তাদের ব্যবসায়ীক উদ্দেশে ব্যবহারের জন্য তথ্য সংগ্রহে অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফরমটি থেকে শিশুদে দূরে রাখতে এবং প্রোফাইলিং ও কনটেন্ট তৈরির উদ্দেশে তথ্য সংগ্রহ বন্ধে টিকটক যে বন্দোবস্ত চালু রেখেছে তা পর্যাপ্ত নয়।
আলবার্টার ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি কমিশনার ডায়ানে ম্যাকলিয়ড বলেন, টিকটকের বায়োমেট্রিক উপাত্ত সংগ্রহ শিশুদেরকে আরও বড় বিপদ ও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রাইভেসি কমিশনার মাইকেল হার্ভি বলেন, প্রতিদিন প্রতি মুহূর্তে কানায়িান শিশুদের টিকটক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের বয়স ১৩ বছরের নিচে। প্ল্যাটফরমটি ব্যবহারকারী এই বয়সী ৫ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে।
তাদের উপাত্ত যেভাবে ব্যবহৃত হচ্ছে শিশুরা সে ব্যাপারে সজাগ কিনা সে বিষয়টিতে মনোযোগ দেওয়া হয়েছে অনুসন্ধানে। হার্ভি বলেন, কমিশনাররা মনে করেন না যে, এমনকি প্রাপ্তবয়স্কদের কাছেও এটা যে ঘটছে সে ব্যাপারে যৌক্তিক ব্যাখ্যা আছে।
ড্রাফ্রেন্স বলেন, টিকটক অনুসন্ধানে উঠে আসা বিষয়গুলো স্বীকার করেছে এবং কম বয়সী শিশুদের প্ল্যাটফরমটি থেকে দূরে রাখতে বয়স নিশ্চিত করার পদ্ধতি শক্তিশালী করার ব্যাপারে রাজি হয়েছে। ব্যক্তিগত যোগাযোগ শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছে তারা, যাতে করে ব্যবহারকারীদের মধ্যে এই বোঝাপড়া তৈরি হয় যে, কী উদ্দেশে তাদের উপাত্ত ব্যবহৃত হচ্ছে।

