
অবাধ্য এক যাত্রীর কারণে নিউ ইয়র্ক থেকে ইউরোপ অভিমুখী একটি ফ্লাইট নিউফাউন্ডলান্ড অ্যান্ড লাব্রাডরের গ্যান্ডারে অবতরণে বাধ্য হয়েছে। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এমনটাই জানিয়েছে।
পুলিশ বলছে, গ্যান্ডার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা উপস্থিত হয় বুধবার ভোর সোয় ৪টার দিকে। এরপর তারা ২৫ বছর বয়সী ওই নারী যাত্রীকে গ্রেপ্তার করে।
তিনি ফ্লাইট ক্রু সদস্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর বিরুদ্ধে হামলার দুই কাউন্ট, পিস কর্মকর্তার ওপর চড়াও হওয়ার দুই কাউন্ট এবং গ্রেপ্তারে বাধা দেওয়ার এক কাউন্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া একজন সদস্যের কাজে হস্তক্ষেপের এক কাউন্ট অভিযোগও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
ফ্লাইটের কোনো যাত্রীর কাছে এ ঘটনার ভিডিও ফুটেজ থেকে থাকলে তাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

