Latest Posts

প্রাদেশিক অধিগ্রহণের মুখে ইয়র্ক ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড

- Advertisement -
গত মার্চে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রদেশের বৃহৎ স্কুলবোর্ডগুলোর কয়েকটিতে তত্ত্বাবধায়ন নিয়োগ দিয়েছেন পল ক্যালান্দ্রা

শিক্ষা খাতে ফোর্ড সরকারের বড় ধরনের যে ঝাঁকুনি তাতে পরবর্তী লক্ষ্য হতে পারে ইয়র্ক ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। এর ক্রমাবনতিশীল আর্থিক ব্যবস্থা খতিয়ে দেখছে প্রদেশ। তারা বলছে, সব ধরনের বিকল্পই উন্মুক্ত রয়েছে।

গত মার্চে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রদেশের বৃহৎ স্কুলবোর্ডগুলোর কয়েকটিতে তত্ত্বাবধায়ন নিয়োগ দিয়েছেন পল ক্যালান্দ্রা। টরন্টো পাবলিক, টরন্টো ক্যাথলিক এবং অটোয়া-কার্লেটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এর মধ্যে অন্যতম।

- Advertisement -

ক্যালান্দ্রা বলেছেন, ট্রাস্টিদের এক পাশে রেখে দেওয়া ও সম্ভবত বাতিল করার কারণ মূলত বোর্ডগুলোর ঘাটতি ও আর্থিক সংকটে মধ্যে থাকা।

তথ্য অধিকার আইনে আবেদন করে এ ধরনের স্কুল বোর্ডের নতুন একটি তালিকা পেয়েছে গ্লোবাল নিউজ। তাতে বলা হয়েছে যে, শিক্ষামন্ত্রী অন্টারিওর আটটি স্কুল বোডের্র তথ্য উপস্থাপন করেছেন, যেগুলো আর্থিকভাবে উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে মাত্র পাঁচটি স্কুল বোর্ডেরওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এগুলো হলো ডাফেরিন-পিল ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, অটোয়া-কার্লেটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, থেমস ভ্যালি ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এবং টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড।

ট্রাস্টিদের নিয়ন্ত্রণে উচ্চ আর্থিক ঝুঁকিতে থাকা আরও তিনটি ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড হচ্ছে ডারহাম ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, সিমকো মাস্কোকা ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এবং ইয়র্ক ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড।
ক্যালান্দ্রার কার্যালয় থেকে বলা হয়েছে, ট্রাস্টিদের আর্থিক অব্যবস্থাপনার কারণেই পাঁচটি স্কুল বোর্ড অধিগ্রহণ করা হয়েছে এবং স্থানীয় আরও কিছু বোর্ড অধিগ্রহণ করা হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.