
পরিদর্শনের জন্য ২২টি লায়ন ইলেক্ট্রিক স্কুল বাস প্রত্যাহার করেছে নিউ ব্রান্সউইক। গত সপ্তাহে মন্ট্রিয়লে কোম্পানির একটি বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় এই উদ্যোগ নিয়েছে প্রদেশটি।
ওই অগ্নিকান্ডের পর কুইবেক তাদের ১ হাজার ২০০টি লায়ন স্কুল বাস পরিদর্শনের জন্য সড়ক থেকে প্রত্যাহার করে নেয়। এর পরিপ্রেক্ষিতেই নিউ ব্রান্সউইক এই সিদ্ধান্ত নিল। তবে কুইবেকের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
নিউ ব্রান্সউইকের পরিবহনমন্ত্রী চাক চিয়াসন বলেন, লায়নের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তার বিভাগ গত শুক্রবার প্রত্যাহারের নোটিশ ইস্যু করেছে। প্রত্যাহারকৃত লায়ন ইলেক্ট্রিক বাসের মধ্যে রয়েছে অ্যাংলোফোন ইস্ট স্কুল ডিস্ট্রিক্টের ১১টি, অ্যাংলোফোন সাউথের ১০টি এবং ফ্রাঙেআকফোন সাডের একটি। পরিদর্শন কার্যক্রম চলাকালীন শিক্ষার্থী পরিবহন নিশ্চিত করতে স্কুল ডিস্ট্রিক্টগুলোর সঙ্গে কাজ করছে।
কুইবেক ফেডারেশন অব বাস অপারেটরস বলেছে, শুক্রবারের মধ্যেই সবগুলো বাস সেবাই ফিরবে বলে আশা করা হচ্ছে।

