Latest Posts

কানাডার মূলধারার সাহিত্য উৎসবে বাঙালি লেখক সুব্রত কুমার দাস আমন্ত্রিত

- Advertisement -
সুব্রত কুমার দাস

আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের ডাউনটাউনের ডেভিড পিকোট স্কোয়ারে (David Pecaut Square, 215 King Street West, Toronto, ON M5V 3G2) অনুষ্ঠিত হতে চলেছে কানাডার ঐতিহ্যবাহী সাহিত্য উৎসব ওয়ার্ডস অন দ্য স্ট্রিট। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে এবার আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, সংগঠক ও কানাডা জার্নালের (https://www.c-j.ca/) উদ্যোক্তা সুব্রত কুমার দাস।

উল্লেখ করা যেতে পারে যে, ১৯৯০ সালে বই ও সাময়িকীকে কেন্দ্র করে বাৎসরিক এই উৎসব শুরু হয়। হাজার হাজার গ্রন্থপ্রেমী মানুষের এই আয়োজনে কানাডার লেখক ও লেখালিখি নিয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন কেন্দ্রে থাকবে বহুবিধ আয়োজন। সেখানে যেমন থাকবে লেখকদের রচনা থেকে পাঠ, তেমন থাকবে শত শত প্রকাশনীর হাজার হাজার গ্রন্থের উপস্থাপন। দুই দিন-ব্যাপী এই আয়োজনে প্রতি বছর দেড় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে বলে জানা যায়।

- Advertisement -

ওয়ার্ডস অন দ্য স্ট্রিটের ওয়েবসাইট (https://toronto.thewordonthestreet.ca/event-directory/annual-festival/2025-festival/) থেকে জানা যায়, ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় এক ঘন্টাব্যাপী অনুষ্ঠেয় অল দ্য ওয়ে টু দ্য স্টেজ! পোয়েট স্পটলাইট পর্বটির পরিচালনায় থাকবেন টরন্টো পোয়েট লরিয়েট বিখ্যাত কবি লিলিয়ান অ্যালেন। সুব্রত কুমার দাস ছাড়াও এই পর্বে অন্য যে কবিরা অংশ নেবেন তাঁরা হলেন ডেসিরি ম্যাকেঞ্জি, গিয়ানা প্যাট্রিয়ার্কা এবং যোশেফ ম্যাভিগলিয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.