Latest Posts

কানাডার বলিষ্ঠ সাংবাদিক বেভারলি থম্পসন প্রয়াত

- Advertisement -
কানাডিয়ান সাংবাদিক এবং সিটিভি নিউজের দীর্ঘদিনের অনুষ্ঠান সঞ্চালক বেভারলি থম্পসন

কানাডিয়ান সাংবাদিক এবং সিটিভি নিউজের দীর্ঘদিনের অনুষ্ঠান সঞ্চালক বেভারলি থম্পসন মারা গেছেন। রাজনীতিবিদ ও সেলিব্রিটিদের সাক্ষাৎকার গ্রহণের জন্য বিখ্যাত থম্পসন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগার পর রোববার শেষ

নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পরিবার তার পাশে ছিল। তার বয়স হয়েছিল ৬১ বছর।

- Advertisement -

থম্পসন সিটিভি নিউজ টরন্টোতে যোগ দেন একজন প্রতিবেদক হিসেবে। সম্প্রতি তিনি সেখানে সিটিভি নিউজ চ্যানেল সঞ্চালক হিসেবে কাজ করেন।

তার সাংবাদিকতার ক্যারিয়ার ৩০ বছরের ওপরে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার পাশাপাশি সেলিন ডিওন, শানিয়া টোয়াইন, ডোনাল্ড ট্রাম্প এবং কানাডিয়ান নভোচারী ক্রিস হ্যাডফিল্ডের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। রেডিও টেলিভিশন ডিজিটাল নিউজ অ্যাসোসিয়েশনের কাছ থেকে গত অক্টোবরে তিনি আজীবন সম্মাননা পান। সম্মাননা প্রদানের সময় আরটিডিএনএ কানাডার প্রেসিডেন্ট লিজ ট্র্যাভারস থম্পসনকে কানাডার অন্যতম সম্মানিত সংবাদ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেন।

বেল মিডিয়ার বার্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রে বলেন, থম্পসন ছিলেন বিশ^স্ত কণ্ঠ এবং সিটিভি নিউজে আমাদের সবার অনন্য সহকর্মী। বেভের সহজাত অন-এয়ার স্টাইল মুহূর্তেই দর্শকদের এর সঙ্গে যুক্ত করে নিত। দশকের পর দশক ধরে তিনি তার কণ্ঠ ও ক্যানসার চ্যারিটি দিয়ে দেশের মধ্যেও উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করেছেন। সিটিভি নিউজে সবাই আমরা বেভের অভাব খুব করে অনুভব করব। তার পরিবার ও পরিজনের প্রতি আমাদের পক্ষ থেকে রইল গভীর সমবেদনা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.