Latest Posts

উন্মুক্ত পোষ্য নিয়ে ভ্রমণ করেন প্রায় অর্ধেক কানাডিয়ান

- Advertisement -

 

পরিবারকে সঙ্গে সড়ক পথে ভ্রমণে বের হন বা ছোটখাটো কোনো ব্যক্তিগত গাড়িতে ওঠেন, আপনার পোষ্যের সুরক্ষার বিষয়টি কখনোই ভুলবেন না

পরিবারকে সঙ্গে সড়ক পথে ভ্রমণে বের হন বা ছোটখাটো কোনো ব্যক্তিগত গাড়িতে ওঠেন, আপনার পোষ্যের সুরক্ষার বিষয়টি কখনোই ভুলবেন না। আগামী সপ্তাহে রেসপন্সিবল ডগ ওনারশিপ দিবস পালিত হতে যাচ্ছে। এর প্রাক্কালে লেজার এবং অলস্টেট কানাডা পরিচালিত এক সমীক্ষা বলছে, বহু কানাডিয়ান সম্ভবত নিজের অজান্তেই আদরের কুকুর বা বিড়ালটিকে তাদের গাড়িতে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন।

- Advertisement -

প্রতি বছর অন্তত ৮৪ শতাংশ কুকুর ও বিড়ালের মালিক তাদের পোষ্যকে নিয়ে ভ্রমণে বের হন। কিন্তু মাত্র ৫০ শতাংশ সেগুলোকে বাঁধেন। সমীক্ষায় অংশ নেওয়া ৪৭ শতাংশ মালিক বলেন, দুর্ঘটনার সময় তাদের পোষ্য অরক্ষিত থাকে।

অলস্টেট ইন্স্যুরেন্স কোম্পানি অব কানাডার এজেন্সি ম্যানেজার জর্জ লুবিসিস বলেন, প্রাণীদের ব্যাপারে খেয়াল না রাখার কারণ আমি খুঁজে পাই না। আমার মনে হয়, এ ধরনের সুরক্ষা যে জরুরি সেটা তারা ভুলে যান।

সমীক্ষায় আরও দেখা যায়, ৬১ শতাংশ কুকুরের মালিকের মধ্যে তাদের পোষ্যকে মুক্ত রাখার প্রবণতা রয়েছে। পক্ষান্তরে ৬৩ শতাংশ বিড়ালের মালিক তাদের পোষ্যের ব্যাপারে অধিক সতর্ক।

আরও যেটা উদ্বেগের তা হলো যারা তাদের পোষ্যকে উন্মুক্ত রাখেন তাদের ৫৯ শতাংশ সড়কপথে ভ্রমণে পরিকল্পনা করেন। এই হার যারা পোষ্যদের সুরক্ষা মেনে চলেন তাদের দ্বিগুণ। অর্থাৎ, পোষ্যদের সুরক্ষার ব্যাপারে সচেতন ব্যক্তিদের ৩৬ শতাংশ সড়কপথে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন।

সমীক্ষায় দেখা গেছে, তরুণ অর্থাৎ যাদের কয়স ১৮ থেকে ৩৪ বছর তাদের মধ্যে(৫০ শতাংশ) পোষ্য সঙ্গে নিয়ে ভ্রমণের প্রবণতা বেশি।

উল্লেখ্য, ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ১৮ বছর ও তার বেশি বয়সী এক হাজার ৫১৯ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি করা হয়। যদিও এ ধরনের সমীক্ষা পরিসংখ্যানগতভাবে প্রতিনিধিত্বশীল নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.