
ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় স্থায়ী জায়গা পাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন (এনসিটিআর)। এজন্য সরকার ২ কোটি ডলার তহবিল জোগান দিচ্ছে বলে শুক্রবার সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
প্রিমিয়ার ওয়াব কিনিউ একইসঙ্গে ইন্ডিজেনাস রিকনসিলিয়েশন মন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, সেন্টারের নতুন কার্যালয় প্রতিষ্ঠিত হবে সাউথউড গল্ফ অ্যান্ড কাউন্টি ক্লাবের জায়গায়। এখানে একটি ইন্টারন্যাশনাল লার্নিং লাইঞ্জ রাখার পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে থাকবে পাবলিক-ফেসিং এক্সিবিট ও অনুষ্ঠান স্থান।
কিনিউ বলেন, এনসিটিআর হবে এমন একটি জায়গা যেখানে সমবেত হয়ে আমরা সারভাইভারদের সম্মান জানাতে পারি এবং ঐক্যমতের পথে এগিয়ে যেতে পারি।
কানাডার ট্রুথ অ্যান্ড রিকনিসিলিয়েশন কমিশনের প্রস্তুত করা ঐতিহাসিক নথিপত্রও জায়গা পাবে এখানে। এসব নথিপত্রের মধ্যে রয়েছে আবাসিক স্কুলের প্রভাব সম্পর্কে মৌখিক ইতিহাস।
এক দশক আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ফোর্ট গ্যারি ক্যাম্পাসে অস্থায়ীভাবে রয়েছে এনটিসিআর। ফেডারেল সরকারের কাছ থেকেও অর্থায়ন পাচ্ছে নতুন কার্যালয়। একইভাবে তহবিল পাচ্ছে উইনিপেগ ফাউন্ডেশনের কাছ থেকেও। যে জমিতে এটি প্রতিষ্ঠিত হচ্ছে সেটি দান করেছে ইউনিভার্সিটি অব ম্যানেটোবা।
এনসিটিআরের নির্বাহী পরিচালক স্টেফানি স্কট বলেন, এই সহায়তায় ভর করে আমরা একটি সুবিধা গড়ে তুলতে সক্ষম হবো, যা সারভাইভারদের সম্মান জানাবে, তাদের সত্যকে রক্ষা করবে এবং এ সম্পর্কে জানতে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের স্বাগত জানাবে। সেই সঙ্গে ঐক্যমতের পথ করে দেবে। এটা একটা উপহার, যা ম্যানটোবায় আমাদের কমিউনিটি এবং সত্য ও ন্যায়বিচারের পথে জাতীয় আন্দোলনকে শক্তিশালী করবে।

