
২০২৭ সালের উইমেন’স ওয়ার্ল্ড হকি চ্যাম্পিয়নশীপের আয়োজন করবে কুইবেক সিটি। এ ছাড়া ২০২৯ সালের জুনিয়র হকি চ্যাাম্পয়নশীপের সহ-আয়োজক হিসেবে থাকবে তারা। হকি কানাডা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
কুইবেকের পাশর্^বর্তী শহর ট্রোইস-রিভিয়েরেস বার্ষিক হলিডে-সিজন টুর্নামেন্ট কুইবেকের রাজধানীর সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে। অন্যদিকে উইমেন’স ওয়ার্ল্ডস অনুষ্ঠিত হবে কেবলমাত্র কুইবেক সিটিতে। অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ হাজার আসনবিশিষ্ট ভিডিওট্রন সেন্টারে।
হকি কানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাথেরিন হেন্ডারসন এক বিবৃতিতে বলেছেন, আমরা উল্লসিত যে, নিজেদের মাটিতে দর্শকদের সামনে আমাদের জতীয় উইমেন’স টিম ও জাতীয় জুনিয়র টিম পদকের জন্য প্রতিযোগিতা করবে। ২০২৭ ও ২০২৯ সালে হকি ভক্তদের স্বাগত জানানোর জন্য আমরা মুখিয়ে আছি।
প্রথমবারের মতো কুইবেক সিটি উইমেন’স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ আয়োজন করতে যাচ্ছে। কানাডায় সর্বশেষ আয়োজনটি হয়েছিল অন্টারিওর ব্র্র্যাম্পটনে ২০২৩ সালে।
প্রাদেশিক ক্রীড়া, বিনোদন ও আউটডোর বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইসাবেল চ্যারেস্ট। তিনি বলেন, হকি আমাদের জাতীয় খেলা এবং কুইবেকের জন্য গর্বের বড় কারণ। প্রধান দুটি বিশ^ চ্যাম্পিয়নশীপ আয়োজনে সুযোগ পাওয়া আমাদের জন্য গৌরবের।
৩ থেকে ৪ অক্টোবর অনুষ্ঠেয় আইআইএইচএফের অর্ধবার্ষিক কংগ্রেসে ২০২৬ সালের টুর্নামেন্টের আয়োজকের নাম ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। কুইবেক সিটি সর্বশেষ ওয়ার্ল্ড জুনিয়রস আয়োজন করেছিল ১৯৭৮ সালে। সে সময় সহ-আয়োজক হিসেবে ছিল মন্ট্রিয়ল।
২০২৬ সালের আসরটি বসবে মিনিয়াপোলিস ও সেইন্ট পলে। ২০২৭ সালের আাসর বসবে আলবার্টায়। তবে আলবার্টার কোন কোন শহরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেগুলোর নাম ঘোষণা করা হয়নি। এর পরের আসর বসবে ২০২৮ সালে ফিনল্যান্ডে।

