Latest Posts

ধর্মঘটের পথে অন্টারিও কলেজের কর্মীরা

- Advertisement -
হাজারো পূর্ণকালীন সহায়তাকর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সম্ভাব্য ধর্মঘটের দিকে এগোচ্ছে

হাজারো পূর্ণকালীন সহায়তাকর্মীর প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সম্ভাব্য ধর্মঘটের দিকে এগোচ্ছে। এই অবস্থায় অন্টারিওর সরকারি কলেজগুলোর দর-কষাকষির সংস্থাটি বলেছে, বাধ্যতামূলত মধ্যস্থামূলক আর্বিট্রেশনের প্রস্তাব করছে তারা।
দি অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন শ্রম মন্ত্রণালয়ের কাছে ‘নো বোর্ড’ (আনুষ্ঠানিক নোটিশ) প্রতিবেদন চেয়েছে। পক্ষগুলোর মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে এবং মীমাংসাকারীর পক্ষে যে এই অচলাবস্থা নিরসন করা সম্ভব নয় সেটি স্বীকার করে নেওয়া হবে এই প্রতিবেদনে।

দি কলেজ এমপ্লয়ার কাউন্সিল বলেছে, ইউনিয়ন ১১ সেপ্টেম্বর আইনগতভাবে বৈধ ধর্মঘটের তারিখ ধার্য্য করেছে।
এ মাসের গোড়ার দিকে প্রয়োজনে ধর্মঘটের অনুমোদনের পক্ষে ভোট দিয়েছিলেন ইউনিয়নের ৭৭ দশমিক ৩ শতাংশ সদস্য। এমপ্লয়ার কাউন্সিল বলেছে, ইউনিয়নের যে দাবি তা পূরণ করতে কলেজগুলোর বাড়তি ব্যয় হবে ৯০ কোটি ডলার।

- Advertisement -

ইউনিয়নের পক্ষ থেকে ক্যাম্পাস বন্ধ করার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সেই সঙ্গে আর কোনো ছাঁটাই যাতে না হয় সেই দাবি করা হয়েছে। ইউনিয়ন বলছে, তহবিল সংকটের কারণে হাজারো কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.