Latest Posts

দিন দুপুরে ২ লাখ ২০ হাজার ডলার মূল্যের মাংস চুরি

- Advertisement -
মূল্যবান মাংসসহ একটি সেমি ট্রাক ট্রেইলার দিন দুপুরে চুরি হয়ে গেছে

মূল্যবান মাংসসহ একটি সেমি ট্রাক ট্রেইলার দিন দুপুরে চুরি হয়ে গেছে। উইন্ডসর পুলিশ চুরির ঘটনাটি তদন্ত করে দেখছে।

ট্রেইলারটিতে ছিল ৫৩০ বক্স হাড়বিহীন গরুর মাংস, যার মূল্য এক লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ২ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার। গত ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাবানা রোড ইস্টের ২৪০০ ব্লকের একটি পার্কিং লট থেকে ট্রেইলারটি চুরি হয়ে যায়। কোস্ট টু কোস্ট এক্সপ্রেস নামে পরিচিত ট্রেইলারটি প্রায় চার ঘণ্টা পার্ক করা ছিল। এরপর একটি কালো ধূসর রংয়ের জিপ এবং সাদা রংয়ের ক্যাসকেডিয়ান ফ্রেইটলাইনার পার্কিং লটে প্রবেশ করে।

- Advertisement -

অপরিচিত দুই ব্যক্তিকে সেমি ট্রাকটি ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখঅ যায় এবং এরপর তারা ট্রেইলারটি নিয়ে বেরিয়ে যান। প্রথম সন্দেহভাজন হালকা-পাতলা গড়নের। তার মাথায় রয়েছে লম্বা কালো কোকড়া চুল। তার পরনে ছিল কালো পোশাক। দ্বিথীয় সন্দেহভাজনের পরনে ছিল কালো প্যান্ট, হালকা রংয়ের জামা এবং কালো রংয়ের বেজবল হ্যাট।

পুলিশের বিশ্বাস, মাংসভর্তি ট্রেইলারটি হাইওয়ে ৪০১ ধরে চলে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী মাংস ও ট্রেইলার কোনোটিরই সন্ধান পায়নি।

তদন্তকারীরা ওই এলাকার বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের প্রতি সম্ভাব্য প্রমাণ হিসেবে সার্ভিল্যান্স ক্যামেরা পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে কারো কপাছে কোনো তথ্য থাকলে উইন্ডসর পুলিশকে ৫১৯-২৫৫-৬৭০০ নাম্বারে ফোন করার অনুরোধ জানানো হয়েছে। চাইলে ৫১৯-২৫৮-৮৪৭৭ নাম্বারে ক্রাইম স্টপারদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন তারা। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.