Latest Posts

মুসলিম নারীকে হেনস্থার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

- Advertisement -

একটি ওসি ট্রান্সপো বাসে গত সপ্তাহে এক মুসলিম নারীকে হেনস্থার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে অটোয়া পুলিশ সার্ভিস। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

- Advertisement -

পুলিশ বলেছে, অল্পবয়সী ওই নারী গত ১২ আগস্ট হেনস্থার শিকার হন এবং শে^তাঙ্গ এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে হুমকি দেন। কানাটায় একটি বাসে চড়ার সময় এই ঘটনা ঘটে। গত ২০ আগস্ট এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

৩০ বছর বয়সী অটোয়ার ওই ব্যক্তির বিরুদ্ধে হয়রানি, আক্রমণ, হুমকি, প্রকাশ্য স্থানে বিদ্বেষ ছড়ানোর তিন কাউন্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ বলেছে, বুধবার তাকে আদালতে হাজির করা হয়।

ব্লু স্কাইয়ে দেওয়া এক বিবৃতিতে মেয়র মার্ক সাটক্লিফ বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা শুনে আমি উৎসাহিত বোধ করছি। অটোয়ায় ঘৃণা, বর্ণবাদ অথবা সহিংসতার কোনো স্থান নেই। আমাদের যেকোনো একজনের ওপর আক্রমণ আমাদের ওপরই আক্রমণ।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছিলেন, আমাদের নগর ও দেশে বিদ্বেষ ও সহিংসতার কোনো জায়গা নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.