
গত ২৪ আগস্ট ২০২৫, টরন্টোর এডামস পার্কে মহা সমারোহে অনুষ্ঠিত হলো গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অব কানাডা আয়োজিত বাৎসরিক পিকনিক। চার শতাধিক মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন রূপ নেয় এক আনন্দমুখর মিলনমেলায়। অংশগ্রহণকারীদের উচ্ছ্বসিত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় আয়োজকরা মুগ্ধ হন। সারাদিনের আয়োজনে সকালেই ভলান্টিয়ারদের জন্য পরিবেশিত হয় নাস্তা, দিনভর ছিল চা এবং দুপুরে ছিল শত শত অতিথির জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। খাবারের মান ও আয়োজকদের আতিথেয়তা নিয়ে সবার প্রশংসায় অনুষ্ঠান হয়ে ওঠে আরও সফল। রেফেল ড্রতে প্রথম পুরস্কার ছিলো এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টুর সৌজন্যে ল্যাপটপ।
পিকনিক কনভেনার সহিদুল ইসলাম ও যুগ্ম কনভেনার মাশাউর রহমানের নেতৃত্বে, সংগঠনের প্রেসিডেন্ট ইউসুফ সেখ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম-এর সক্রিয় সমন্বয়ে এই আয়োজন বাস্তবায়িত হয়। মাসব্যাপী সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন বীর মুক্তিযোদ্ধা সামাদ হাওলাদার, বিপ্লব চৌধুরী, মতিন মুন্সী, বিপুল দেবনাথ, ইমাম হোসেন, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামালসহ আরও অনেকে। নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন বিপ্লব চৌধুরী, শাহিন হায়দার, ইমাম হোসেন, আনোয়ার হোসেন, মৌসুমি হোসাইন, মমিন খান, বিপুল দেবনাথ, ডা. বদরুদ্দিন, শামিম, শিলু, ওয়ালিউল রেজা, মতিন মুন্সী, আবু সাইদ নাইম, লিজা ও লাবিতা। যাঁদের নাম অনিচ্ছাকৃতভাবে বাদ পড়েছে তাঁদের নিকট আয়োজকরা ক্ষমা প্রার্থনা করেন।
সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, শহিদুল ইসলাম মিন্টু, আব্দুল হালিম মিয়া, প্রকৌশলী নওশের আলি, আলম মোড়াল, গৌতম পালসহ অনেকেই উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাঁদের সক্রিয় উপস্থিতি সবাইকে উৎসাহিত করেছে। এত বড় আয়োজন সম্ভব হয়েছে স্পনসরদের আর্থিক সহযোগিতার মাধ্যমে। সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এবারের পিকনিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম, অন্টারিও লিবারেল পার্টির জেনারেল সেক্রেটারি আহসানুল হাফিজ এবং ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। তাঁরা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ফরিদপুরবাসীরা সবাই একত্রিত হয়ে কাজ করে যাবে। আরও তথ্যের জন্য সবাইকে সংগঠনের ওয়েবসাইট www.greaterfaridpur.ca ভিজিট করার আহ্বান জানানো হয়।

