
ব্রিটিশ কলাম্বিয়ার সানশাইন উপকূলে সাবেক একটি আবাসিক স্কুল প্রাঙ্গণে ১৮ মাস ধরে অনুসন্ধানের পর সেখান থেকে নিখোঁজ আরও কিছু শিশুর ব্যাপারে প্রমাণ মিলেছে। এলাকাটির ফার্স্ট নেশন এমনটাই জানিয়েছে।
ব্রিটিশ কলাম্বিয়ার সেশেল্টের শিশাল ফার্স্ট নেশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রাইন্ড পেনিট্রেটিং রাডারের সাহায্যে পরিচালিত অনুসন্ধানে সেখানে আরও ৪১টি অচিহ্নিত কবরের খোঁজ পাওয়া গেছে। সেন্ট অগাস্টিনের আবাসিক স্কুল এলাকায় এই অনুসন্ধান চালানো হয়।
তারা বলেছে, এর ফলে এলাকাটিতে সন্দেহজনক কবরের সংখ্যা দাঁড়াল ৮১টিতে। প্রথম এখানে অচিহ্নিত কবরের সন্ধান মেলে ২০২৩ সালে।
ফার্স্ট নেশনটির প্রধান লেনোরা জো এক ভিডিও বিবৃতিতে বলেন, আজ আমাদের কমিউনিটি এবং আমাদের পরিবারের হারানোর দিন। বেঁচে যাওয়া শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের কাছ থেকে শোনা গল্প ও স্মৃতির ভিত্তিতে অনুসন্ধানটি চালানো হয়।
রাডারের অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল ঘোষণার সময় ফার্স্ট নেশন্স কমিউনিটিগুলো খুবই সতর্ক বাক্য ব্যবহার করে থাকে। তবে শিশালের বিবৃতিতে বলা হয়েছে, সেন্ট অগাস্টিনের কবরগুলো প্রতœতত্ত্ববিদরা শনাক্ত করেছেন।
২০২৩ সালের এপ্রিলে ফার্স্ট নেশনটি সেন্ট অগাস্টিনের আশপাশে ৪০টি অচিহ্নিত কবর খুঁজে পাওয়ার কথা ঘোষণা করে। সে সময় তারা বলে, উপাত্তের জন্য কেবলমাত্র রাডারের ওপর নির্ভর করলে তা সঠিক হবে না। পাশাপাশি তা অমীমাংসীত থেকে যাবে। কারণ, সেন্ট অগাস্টিনের অবস্থান সেচেল্টের মাঝখানে এবং সেখানে অনেক উন্নয়নকাজ হয়েছে।
শুক্রবার সাক্ষাৎকার চাওয়া হলেও তা দিতে অস্বীকার করে শিশাল। তারা বলে, তারা গোপনীয়তা চায়। আমরা যখন এই খবর প্রকাশ করছি তখন আমরা আমাদের লোকদের সুরক্ষা চাইছি।
ফার্স্ট নেশনটি বলেছে, তাদের কমিউনিটিসহ সাস্কেচুয়ান পর্যন্ত বিস্তৃত ৫৩টি ফার্স্ট নেশনের শিশুরা আবাসিক স্কুলে ছিল। সম্ভাব্য খবরের খোঁজে তারা তাদের সঙ্গে কাজ করছে।
ইউনিভার্সিটি অব ম্যানিটোবার দি ন্যাশনাল সেন্টার ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বলেছে, ব্রিটিশ কলাম্বিয়ার সেচেল্টের সেন্ট অগাস্টিনের আবাসিক স্কুলটি পরিচালিত হয়েছিল ১৯০৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। ১৯০৫ সাল থেকে ফেডারেল তহবিলে রোমান ক্যাথলিক প্রশাসনের অধীনে এটি পরিচালিত হয়েছিল। প্রথম স্কুল ভবন ভস্মিভুত হয় ১৯১৭ সালে এবং নতুন অবকাঠামো চালু করা হয় ১৯২২ সালে। ১৯৭৫ সালে আরেকটি আগুনে সেটিও ধ্বংস হয়। এর কয়েক মাস পর এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

