Latest Posts

টানা দশম মাসের মতো কমেছে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া

- Advertisement -
জুলাইয়ে জাতীয়ভাবে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ২ হাজার ১২১ ডলারে দাঁড়িয়েছে

জুলাইয়ে জাতীয়ভাবে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ২ হাজার ১২১ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দশম মাসের মতো কমল বিজ্ঞাপিত বাড়ি ভাড়া। এ ছাড়া এখন পর্যন্ত এটি ২০২৫ সালে সবচেয়ে বম বিজ্ঞাপিত বাড়ি ভাড়া।

রেন্টালসডটসিএ এবং আরবানেশনের সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, মাসিকভিত্তিতে জুলাইয়ে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া মোটামুটি স্থিতিশীল ছিল। জুনের তুলনায় জুলাইয়ে এর পরিমাণ কমেছে ৪ ডলার।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, পারপাস-বিল্ট অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপিত ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমে গড়ে ২ হাজার ৯৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে কন্ডোমিনিয়ামের বিজ্ঞাপিত ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কমে ২ হাজার ২০২ ডলারে স্থির হয়েছে। টাউনহোমের বিজ্ঞাপিত ভাড়া ৮ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ২ হাজার ১৭০ ডলারে দাঁড়িয়েছে।

রেন্টালসডটসিএর ডেটা সার্ভিসেসেসর ব্যবস্থাপক ডেভিড আইজিকভ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, কানাডার রেন্টাল বাজার দীর্ঘমেয়াদী নমনীয়তার পর্যায়ে রয়েছে। অধিকাংশ প্রদেশ এবং ইউনিটের ভাড়া হ্রাস গতি পেয়েছে। মৌসুমি সর্বোচ্চ চাহিদার সময় আমরার পেছনে ফেলে এসেছি। এবং ফলে ভাড়ার ক্ষেত্রে আমরা ধারাবাহিক নিম্নমুখী চাপ প্রত্যাশা করছি।

প্রতিবেদন বলছে, তবে কানাডায় গড় বিজ্ঞাপিত বাড়ি ভাড়া দুই বছর আগের তুলনায় এখনো ২ শতাংশ বেশি। আর তিন বছর আগের তুলনায় বেশি ১১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া সবচেয়ে বেশি কমেছে নোভা স্কশিয়ায়। আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমে প্রদেশটিতে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ ডলার। এরপর সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ দশমিক ৪ শতাংশ। প্রদেশটিতে জুলাইয়ে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া ছিল ২ হাজার ৪৭৫ ডলার। এ ছাড়া আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে অন্টারিওতে বিজ্ঞাপিত বাড়ি ভাড়া দাঁড়িয়েছে ২ হাজার ৩২৫ ডলার।

এদিকে আলবার্টায় জুলাইয়ে গড় বিজ্ঞাপিত বাড়ি ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ ডলারে। ম্যানিটোবায় দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে গড়ে এক হাজার ৬১৭ ডলারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.