Latest Posts

উইন্ডসর ফ্যাক্টরিতে বিনিয়োগ করছে জাপানি অটো পার্টস জায়ান্ট

- Advertisement -

যুক্তরাষ্ট থেকে আসা বাণিজ্য যুদ্ধের দামামা বাতিল করে দিয়ে ৩ হাজার ৪০০ কোটি ডলারের জাপানি অটো পার্টস সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট বলেছেন, তার কোম্পানি উইন্ডসরে দীর্ঘদিনের বিনিয়োগ পরিকল্পনাকে বিঘিœত করার সুযোগ রাজনীতিকে দেবে না।

- Advertisement -

বিশ্বের অন্যতম বৃহৎ টায়ার ওয়ান অটোমোটিভ সরবরাহকারী এইসিন কর্পোরেশন মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, উউন্ডসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মিন্থের ৩০ কোটি ডলারের ফ্যাক্টরির দ্বিতীয় পর্যায়ের জন্য মিন্থের সঙ্গে অংশীদারিত্ব করতে যাচ্ছে।

মিন্থের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর এইসিন ওয়ার্ল্ড কর্পোরেশন অব আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টক টারপিন সাংবাদিকদের বলেন, আমরা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে যে ডামাডোল আমরা শুনছি তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা মনে করি, এটা স্বল্পস্থায়ী হতে যাচ্ছে। উভয় দেশ কিছু অভিন্ন চুক্তি নিয়ে কাজ করা অব্যাহত রাখবে। রাজনীতি যেনো আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে চালিত না করতে পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই।

যৌথ কোম্পানিটির জন্য রোসাটি গ্রুপ প্রথম কারখানাটির পাশেই দেড় লাখ বর্গফুটের দ্বিতীয়য আরেকটি কারখানা নির্মাণ করবে। পুরো প্রকল্পটিতে ২০২৭ সালের মধ্যে এক হাজার ১০০ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।

এইসিনের কোম্পানি রয়েছে ১৯১টির বেশি। বিশ^ব্যাপী তাদের কর্মী সংখ্যা এক লাখ ২০ হাজারের বেশি। টয়োটাসহ বিশে^র শীর্ষস্থানীয় সব গাড়ি নির্মাতা কোম্পানির সর্ববৃহৎ যন্ত্রাংশ সরবরাহকারক। কানাডায় তাদের আরেকটি কারখানা এসিআই স্ট্র্যাটফোর্ডে অবস্থিত।
মিন্থ উইন্ডসর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা দেয় গত এপ্রিলে, স্বাধীনতা দিবসে মার্কিন প্রেসিডেস্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ^জুড়ে শুল্ক আরোপের ঘোষণার একদিন পর।

প্ল্যান্টটিতে বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি হাউজিং ইউনিট উৎপাদন করবে। পাশাপাশি প্লাস্টিক ও মেটাল ট্রিম পার্টও উৎপাদন করবে কারখানাটি।

মিন্থ গ্রুপের প্রধান স্ট্র্যাটেজি অফিসার উইলিয়াম চিন বলেন, এইসিনের সঙ্গে কাজ করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুবই সম্মানিত বোধ করছেন। এইসিনের তুলনায় আমরা খুবই ছোট। কিন্তু যে সুযোগ আমরা পেয়েছি এবং এই সম্পর্ক প্রতিষ্ঠার জন্য জাপানে যে নেটওয়ার্ক আমরা প্রতিষ্ঠা করেছি সেজন্য আমরা খুবই গর্বিত।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.