Latest Posts

কাঠ আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক ২০% করেছে যুক্তরাষ্ট্র

- Advertisement -
কানাডিয়ান সফটউড লাম্বারের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়িয়ে ২০ দশমিক ৫৬ শতাংশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ

কানাডিয়ান সফটউড লাম্বারের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়িয়ে ২০ দশমিক ৫৬ শতাংশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার কাঠ ব্যবসায়ীদের সংগঠনগুলো। তারা একে অন্যায্য, শাস্তিমূলক ও সংরক্ষণশীল বলে অভিহিত করেছে।

দি বি.সি. কাউন্সিল অব ফরেস্ট ইন্ডাস্ট্রিজ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এই বাণিজ্য পদক্ষেপ প্রদেশ ও কানাডাজুড়ে কর্মী, তাদের পরিবার ও কমিউনিটিগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

- Advertisement -

এই অবস্থায় সফটউড নিয়ে বিরোধ নিরসনের উপায় খুঁজে বের করাকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার জন্য কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল। তারা বলেছে, বাণিজ্য বিভাগের সাম্প্রতিক এই সিদ্ধান্ত এটাই দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জন্য বসে থাকার সুযোগ নেই।
দি বি.সি. লাম্বার ট্রেড কাউন্সিল পৃথক এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কাউন্টারভেইলিং শুল্কের পর্যালোচনা যদি প্রাথমিক ফলাফল অনুযায়ী হয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডিয়ান সফটউডের ওপর সম্মিলিত শুল্ক হার হবে ৩০ শতাংশের বেশি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের বাণিজ্য চুক্তিতে সফটউড লাম্বারের জন্য একটি কোটার ব্যবস্থা থাকবে। সাম্প্রতিক এই বাণিজ্য যুদ্ধের আগে কয়েক বছর ধরে এ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলে আসছে।

মার্কিন বাণিজ্য বিভাগ গত মার্চে ২০ দশমিক শূন্য ৭ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক নির্ধারণ করে। তিন বছর আগে যেখানে এই শুল্ক নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৬৬ শতাংশ। এটা ৬ দশমিক ৭৬ শতাংশ কাউন্টারভেইলিং শুল্কের অতিরিক্ত।

দি বি.সি. লাম্বার কাউন্সিল তাদের বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চলমান সংরক্ষণশীল নীতির আরও একটি উদাহরণ। এমন এক সময়ে এটা করা হচ্ছে যখন আন্তঃসীমান্ত সহযোগিতা হওয়া উচিত অভিন্ন অগ্রাধিকার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.