Latest Posts

অবসরে যাওয়া এমপিদের পেনশন এখন গড়ে ৮১,১৪০ ডলার

- Advertisement -
অবসরে যাওয়া কানাডিয়ান এমপিদের গড় পেনশনের পরিমান ২০২৩-২৪ অর্থবছর শেষে ছিল ৮১ হাজার ১৪০ ডলার

অবসরে যাওয়া কানাডিয়ান এমপিদের গড় পেনশনের পরিমান ২০২৩-২৪ অর্থবছর শেষে ছিল ৮১ হাজার ১৪০ ডলার। বেনিফিট হিসেবে পরিশোধ করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ডলার। ট্রেজারি বোর্ড সেক্রেটারিয়েটের সর্বশেষ বার্ষিক রিপোর্ট অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য মেম্বারস অব পার্লামেন্ট রিটায়ারিং অ্যালাউন্সেস অ্যাক্টে এমনটাই বলা হয়েছে।

এই বেনিফিটের মধ্যে রয়েছে অবসর ভাতা, সারভাইভার বেনিফিট, উত্তোলন ভাতা এবং স্বামী-স্ত্রী পেনশন বিভাগ। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত মেম্বারস অব পার্লামেন্ট পেনশন প্ল্যান হাউস অব কমন্স এবং সেনেটের যোগ্য সদস্যদের অবসরকালীন আয় সরবরাহ করে থাকে। পাশাপাশি সংসদ সদস্যের মৃত্যুর পর তাদের স্বামী/স্ত্রী এবং সন্তানদের বেনিফিটও সরবরাহ করে থাকে। বর্তমানে মোট এক হাজার ১৯৩ জন সংসদ সদস্য পার্লামেন্টারিয়ান পেনশন প্ল্যানে অন্তর্ভুক্ত। এর মধ্যে সক্রিয় এমপি ও সেনেটর ৪৩২ জন এবং অবসরপ্রাপ্ত এমপি ও সেনেটর ৫৬৯ জন। এ ছাড়া প্রয়াত এমপি ও সেনেটর রয়েছেন ১৯২ জন, যাদের স্বামী/স্ত্রী এবং সন্তানদের অবসর সুবিধা প্রদান করা হয়েছে।

- Advertisement -

অবসরের বয়সে পৌঁছানো সাপেক্ষে কোনো এমপি বা সেনেটর ছয় বছর বা তার বেশি সময় দায়িত্ব পালন করে থাকলে তিনি পেনশনের যোগ্য হন। যদিও কেউ কেউ আরও বেশি পাওয়ার যোগ্যও হন।

দায়িত্ব ছাড়ার পর অবসরের বয়সে পৌঁছালে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আলাদা দুটি পেনশনে ৮০ লাখ ডলারের বেশি প্রাপ্য হবেন। এর মধ্যে একটি পেনশন পাবেন তার প্রায় ১৭ বছর সংসদ সদস্য থাকার সুবাদে এবং দ্বিতীয়টি হচ্ছে এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.