
অধিকাংশ কানাডিয়ান স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ বসন্ত আশা করতে পারেন। তবে ঋতুটির ব্যাপক মেজাজ বদলানোকেও মেনে নিতে হবে হবে তাদের। ওয়েদার নেটওয়ার্কের সর্বশেষ পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এলনিনো পরিস্থিতির কারণে দেশেল বেশিরভাগ অংশে মৃদু শীত সামনের সপ্তাহগুলোতে আরও বেশি প্রসন্ন আবহাওয়ার সুযোগ করে দেবে। তবে তাতে যে কোনো বিঘ্ন ঘটবে না এমন নয়।
নেটওয়ার্কের প্রধান আবহাওয়াবিদ ক্রিস স্কট বলেন, ভ্যানকুভার থেকে মন্ট্রিয়ল পর্যন্ত দেশের বেশিরভাগ অংশে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে, বসন্ত হচ্ছে সময়ের রূপান্তর। এটা রোলার কোস্টার।
এর অর্থ হচ্ছে, গ্রীষ্মের মতো দিনের পরই দ্রুত ঠান্ডা, ঝড়ো আবহাওয়া আসবে। এমনকি অন্টারিও, কুইবেক ও আটলান্টিক কানাডা কিছু কিছু অংশে উল্লেখযোগ্য তুষারপাতরে সম্ভাবনাও রয়েছে।
স্কট বলেন, এই শীতে আমরা নজিরবিহীন উষ্ণতা দেখেছি। এরপর কনকনে ঠান্ডা দেখেছি। এরপর আবার গরমে ফিরে যাচ্ছি। গ্রীষ্মের প্রথমার্ধে এমনটাই থাকবে। বায়ুমন্ডলের এই মুডিভাব আমরা প্রত্যক্ষ করব।
তিনি বলেন, তবে এপ্রিলের শেষ দিক থেকে থেকে ঋতু অনেক বেশি স্বাভাবিক হবে এবং অধিকাংশ অঞ্চলেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
তবে ব্যতিক্রম দেখা দিতে পারে ইস্ট-সেন্ট্রাল সাস্কেচুয়ান, সেন্ট্রাল ম্যানিটোবা এবং দক্ষিণপশ্চিম নোভা স্কশিয়ায়। এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় মার্চ অপেক্ষাকৃত ঠান্ডা দিয়ে শুরু হবে। এরপর বসন্ত পুরােপুরি শুরু হবে, যে সময় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রদেশের স্কি রিসর্টগুলোর জন্য নিঃসন্দেহে এটা ভালো খবর। শীত মৌসুমটা তাদের একদমই ভালো যায়নি। যদিও তাপমাত্রা বৃদ্ধি পেলে ও বৃষ্টিপাত কমে এলে উদ্বেগের যথেষ্ট কারণ থাকবে। কারণ, এ সময় আগাম দাবনলের সূচনা ঘটতে পারে।

