
কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল । বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা ছয়বারের অভাবনীয় সাফল্যের পর আগামী বছরের ১৮ মে শনিবার কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে ৭ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে ১৯০ রেলসাইড রোডের অত্যাধুনিক ‘টরন্টো প্যাভিলিয়ন’।
৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে গাইবেন বাংলা ব্যান্ড সঙ্গীতের আকাশচুম্বি জনপ্রিয় তারকা শাফিন আহমেদ। কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত এবং গুণী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম দম্পতির সন্তান শাফিন আহমেদ ছোট বেলা থেকেই গানের পরিবেশে বেড়ে ওঠেন।
বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গসংগীত, মায়ের কাছ থেকে নজরুল সংগীত শেখেন এবং নিজের প্রচেষ্টায় শেখেন পাশ্চাত্য সংগীত। পড়াশুনার সুবাদে ইংল্যান্ডে পাড়ি জমান। কিন্তু একজন সংগীতপ্রেমী হিসেবেই শাফিন আহমেদের বিকাশ ঘটে। জনপ্রিয় ইংরেজি গান কাভার করা শুরু করেন এবং ব্যান্ড মিউজিক গড়ে তোলার ব্যাপারে সক্রিয় হন।
১৯৭৯ সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্যান্ড দল ‘মাইলস’। ১৯৮২ সালে প্রথম অ্যালবাম “মাইলস” এবং ১৯৮৬ সালে “স্টেপ ফাদার” দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে। ১৯৯১ সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম “প্রতিশ্রুতি”। এই অ্যালবামের চাঁদ-তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায়।
সেই থেকে শুরু। এরপর শত শত জনপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সংগীত তারকা। চাঁদ তারা সূর্য, দরদিয়া, প্রথম প্রেমের মত, জাদু, কতকাল খুঁজবো তোমায়, ধি কি ধি কি, পাহাড়ী মেয়ে, পিয়াসি মন, জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও এর মত তুমলু জনপ্রিয় গানগুলি আজও কোটি কোটি বাঙালির মনে দোলা দেয়।
৭ম বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, ‘বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে এবারই প্রথম কোনো ব্যান্ড তারকা পারফর্ম করবেন। শাফিন আহমেদকে পেয়ে আমরা আনন্দিত। ইতিমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে। দেরি না কওে এখনই আপনার টিকেট সংগ্রহ করুন।’ অনলাটি টিকেট-tinyurl.com/bdfest2024| bdfest ঃ২০২৪। আর স্টল ও স্পন্সরের জন্যে যোগাযোগ : ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩, ৬৪৭-৯৩৩-৬৭৬৩ ইমেইল : [email protected]

