
কোয়ান্টাম ফাইন্ডেশন স্কারবোরো’র ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রয়ারি শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহৎ এই উদ্যোগের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের মাসে, একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রক্তদান কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো, তাদের নতুন সেন্টারে এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
কোয়ান্টাম ফাইন্ডেশন মনে করে মানুষের কল্যানে কাজ করা ও মানুষের যে কোন প্রয়োজনে সেবার হাত বাড়িয়ে দেবার মাধ্যমেই প্রকৃত দেশপ্রেম। তাই এমাসে কোয়ান্টাম স্কারবোরো’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে।
মানবিক কর্মকান্ডে নিবেদিতপ্রান কোয়ান্টাম ফাইন্ডেশন স্কারবোরো’র আহবায়ক খায়রুল বাশার সজীব পুরো আয়োজনের সমন্বয় করেন। এছাড়া কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো’র জেনিফার ম্যাথিউ সহ সকলেই আন্তরিক ভুমিকা রাখেন।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে পিতামাতাদের সাথে শিশুরাও উপস্থিত ছিলেন। কোয়ান্টাম আয়োজিত রক্তদান কর্মসূচিটি, যা ভবিষ্যতে বছরব্যাপী জনকল্যানমূলক কার্যক্রমকে আরো বেগবান করবে বলে অনেকের ধারনা। এই জাতীয় কাজ বাঙালি কমিউনিটিতে আরো অনেক সংগঠনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কোয়ান্টাম ফাইন্ডেশন স্কারবোরো’র ব্যবস্থাপনায় প্রতি রোববার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত উম্মুক্ত সাদাকায়ন অনুষ্ঠান অনুষ্টিত হয়, যাতে করে একজন মানুষ আতিœক, শারিরীক, মানসিকভাবে ভালো ও প্রানবন্ত থাকতে পারে। যোগাযোগ: 647 717 0517 ইমেইল: [email protected]
যেকোন স্থান থেকে অনলাইনে সাদাকায়ন অংশগ্রহণ করতে ZOOM link https://us02web.zoom.us/j/378147758?pwd=a2lTaVN6VWQvVExWbjRFaEtTa3V4dz09
মনোযোগ, সচেতনতা, সাফল্য, সুস্বাস্থ্য, ও প্রশান্তি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া – মেডিটেশন আরো রয়েছে অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্যে হিলিং এবং ফ্রি কাউন্সিলিংয়ের ব্যবস্থা।

